ভারতের এবার আর কোনো অজুহাত থাকবে না

আপডেট : ২৮ মে ২০২৪, ০৪:৪৭ পিএম

আইপিএলের ফাইনাল হয়ে গেছে দুদিন হলো। গত রোববার চেন্নাইয়ের এমএ চিদম্বরমের একপেশে ফাইনালে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। শিরোপা উদযাপন শেষে এখন চলছে ক্রিকেটারদের দেশে ফেরার পালা।

তবে সবার দেশে ফেরারও সুযোগ নেই, উড়াল দিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। কামিন্স-মার্করামদের এ ব্যস্ত সূচিতে কিছুটা স্বস্তিতে আছেন ভারতের ক্রিকেটাররা। কারণ, আইপিএলের ফাইনাল খেলা দুই দলে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ১৫ ক্রিকেটারের কেউই ছিলেন না। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে কয়েকদিন ধরেই।

সুযোগ বুঝে ভারত দলকে নিয়ে ব্যঙ্গ করতেও ভোলেননি ওয়াসিম আকরাম। পাকিস্তানি সাবেক ক্রিকেটার ‘ব্যঙ্গ’ করে বলেছেন, ফাইনালে দলের কেউ না থাকাটা ভারতের জন্য আশীর্বাদ হতে পারে। দেশটির ক্রিকেটারদের নিয়ে ‘আফসোসের’সুরে তিনি জানিয়েছেন, কোনো কারণে পারফরম্যান্স খারাপ হলে ব্যস্ত সূচির কারণে ক্লান্তিকে অজুহাত বানাতে পারবেন না তারা!

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টসক্রীড়াতে ওয়াসিম আকরাম বলেছেন, ‘এখন ওদের অন্তত একজনও বলতে পারবে না যে ওরা ক্লান্ত। ওরা হয়তো আগেই ভেবেছিল, “আইপিএলের ফাইনাল খেলে কী হবে। এর চেয়ে জাতীয় দল গুরুত্বপূর্ণ। আমরা দেশের হয়ে খেলব।” (ফাইনালে কেউ না থাকাটা) এটা কিন্তু পরোক্ষভাবে ভারতের জন্য আশীর্বাদ হতে পারে।’

আকরাম আরও বলেছেন, ‘আমরা এর আগের শো-তে আলোচনা করেছিলাম, আমি চিন্তিত ছিলাম যে, ওরা ক্লান্ত হতে পারে। এবং সন্দেহ নেই, ক্লান্ত থাকবে।’

শুধু ভারত দল নয়, পাকিস্তানের ক্রিকেটাররাও যে ক্লান্ত হবে, সেটাও বলেছেন আকরাম। আমেরিকায় যাওয়ার আগে বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছেন বাবর আজমরা। এ সিরিজ শেষে আমেরিকা গিয়ে আবার অনুশীলন, এসব উল্লেখ করে আকরাম বলেছেন, ‘আমার যতদূর মনে পড়ে, পাকিস্তানের প্রথম ম্যাচটা ডালাসে। এখন ওরা সেখানে গিয়ে দুই-একটা অনুশীলন ম্যাচ খেলবে। আমি ধরে নিচ্ছি, তবে এটাই হবে।’

কিন্তু এখনকার ক্রিকেটাররা অনেক বেশি স্বাস্থ্য সচেতন বলে এসব তেমন প্রভাব ফেলে না বলে মনে করেন তিনি, ‘এটা টি-টোয়েন্টি। এখন ক্রিকেটারদের ফিটনেসের মান অনেক ওপরে। ছেলেরা ধকল সামলে উঠবে ঠিকই।’

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল ও আবেশ খান সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এর আগে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋশব পন্ত, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজরা রোববার রাতে মুম্বাই থেকে রওয়ানা দিয়ে সোমবার নিউইয়র্কে পৌঁছেছে। রিজার্ভ দলে থাকা শুবমান গিল ও খলিল আহমেদও রোহিত শর্মাদের সঙ্গে গেছেন।

রাজস্থানের হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার কারণে সাঞ্জু স্যামসন ও যশস্বী জয়সোয়াল দলের সঙ্গে যোগ দিতে পারেননি। অন্যদিকে কলকাতার চ্যাম্পিয়ন দলের সদস্য রিঙ্কু সিংও আছেন ভারতীয় রিজার্ভ দলে। তারা খুব শিগগির দলের সঙ্গে যোগ দেবেন। হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি যোগ দেবেন সবার শেষে।

আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে ভারত। কোহলি-রোহিতদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৫ জুন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। 

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর