হারেও নেই নিস্তার, পাকিস্তান পেসারের বিরুদ্ধে উঠল বল বিকৃতির অভিযোগ

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:৫৯ পিএম

এর চেয়ে খারাপ সময় আর কী হতে পারে পাকিস্তান ক্রিকেটের জন্য? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের হট ফেভারিট না হলেও পাকিস্তানকে তালিকা থেকে একেবারে বাদ দেওয়ার উপায়ও ছিল না। দলগুলোর মধ্যে অন্যতম সেরা বোলিং লাইন আপও পাকিস্তানের। সেই তারাই কিনা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে ‘পুঁচকে’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেটাও আবার সুপার ওভারে।

অপ্রত্যাশিত এ হারে পাকিস্তানের সুপার-৮ এ ওঠার পথ যে সরু হয়েছে, এটা না বললেও চলে। এমনিতেই খাদের কিনারে আছেন বাবর আজমরা, তারওপর দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার। পাকিস্তানি পেসার হারিস রউফ বাড়তি সুইং পেতে বল বিকৃতি করেছেন বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার রাস্টি থেরন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট দিয়ে থেরন লিখেছেন, ‘আমরা কি এটা দেখেও না দেখার ভান করে থাকব যে, পাকিস্তান নতুন বল খুঁটিয়ে বিকৃত করেনি?  দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে,তা কীভাবে রিভার্স সুইং করছে? হারিস রউফকে দেখা গেছে বৃদ্ধাঙ্গুল দিয়ে বলের ওপর খুঁটছেন।’

থেরনের এমন অভিযোগের পর আইসিসির পক্ষ থেকে অবশ্য এখনো কিছু বলা হয়নি। পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে শহীদ আফ্রিদি, ইনজামাম উল হকের মতো ক্রিকেটারদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছিল।

রউফের নামে গতকাল যে অভিযোগ উঠেছে, এরপরেও রউফ যে খুব ভালো বল করেছেন, এমনটা বলার উপায় নেই। ৪ ওভার বোলিং করে ১ উইকেট নিলেও ৩৭ রান দিয়েছেন। তার চেয়েও বড় বিষয়, শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু এ রান ঠেকাতে পারেননি রউফ। পাকিস্তানি পেসারের ওভার থেকে ১৪ রান নিয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেখান থেকে পেয়ে যায় রূপকথার মতো জয়।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর