‘চাচা’কে বাদ দিয়ে নামছেন বাবররা

আপডেট : ১১ জুন ২০২৪, ০৮:২৬ পিএম

ভারতের বিপক্ষে হারের পর আজকের ম্যাচ পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। টানা দুই ম্যাচ হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। নিউইয়র্কে গুরুত্বপূর্ণ ম্যাচে কানাডার বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাবর আজমের দল। 

নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জিতে স্বস্তিতে আছে কানাডা। আইরিশদের হারানোর পর আজ পাকিস্তানের চ্যালেঞ্জ নিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে কানাডা। 

এদিকে ভারতের বিপক্ষে ৬ রানের হারে একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পাকিস্তান। 'চাচা'খ্যাত ইফতিখার আহমেদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার সায়েম আইয়ুব। 

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, এবং হারিস রউফ।
 
কানাডা একাদশ: অ্যারন জনসন, নাভনিত ধালিওয়াল,নিকোলাস কার্টন, পারগাত সিং, রাভিন্দারপাল সিং,শ্রেয়াস মোভভা, সাদ বিন জাফর (অধিনায়ক), ডিলন হেইলিগার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কালিম সানা।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর