গ্রুপ পর্বেই ছিল বিদায়ের শঙ্কা, তাঁরাই এখন সেমিফাইনালে

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৮:২৯ এএম

টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন তাঁরা। অন্যতম ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই এবারের বৈশ্বিক টুর্নামেন্টে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শিরোপা ধরে রাখার মিশনের শুরুটা মোটেও সুখকর ছিল না ইংলিশদের। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচটা ভেস্তে যায় বৃষ্টিতে। পরের ম্যাচে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হার- এতে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যায় ইংলিশরা। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে সে শঙ্কা উড়িয়ে উঠে যায় সুপার এইটে।

এ রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটা জিতলেও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসেন জস বাটলাররা। আবারও চোখ রাঙানি দিতে থাকে টুর্নামেন্ট থেকে বিদায়। কিন্তু গতকাল রবিবার সুপার এইটের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংলিশরা।

বার্বাডোজে ক্রিস জর্ডানের হ্যাটট্রিক আর আদিল রশিদের দুর্দান্ত বোলিংয়ে ১১৫ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এ রান তাড়ায় খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংসের ৬২ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় ইংলিশরা।

ফিল্ট সল্ট কিছুটা রয়েসয়ে খেললেও জস বাটলার ছিলেন বিধ্বংসী। মাত্র ৩৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৮৩ রানের টর্নেডো ইনিংস খেলেছেন বাটলার। এরমধ্যে নবম ওভারে হারমিত সিংকে টানা ৫ ছক্কা মেরেছেন ইংলিশ অধিনায়ক। ভাগ্যিস ওভারের প্রথমটা বলটা ফিল সল্ট খেলেছিলেন। বাটলার যেমন বিধ্বংসী হয়ে উঠেছিলেন, ৬ ছক্কা হলেও হতে পারত। বাটলারের তাণ্ডবের দিনে সল্ট ২১ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে আমেরিকানদের গুড়িয়ে দিতে বল হাতে বড় অবদান রেখেছেন ক্রিস জর্ডান। ৬ উইকেটে ১১৫ রানে ১৮ তম ওভার শেষ করেছিল যুক্তরাষ্ট্র। উইকেটে তখন দুই সেট ব্যাটসম্যান হারমিত সিং (২১) ও কোরি আন্ডারসন (২৯)। দলীয় স্কোরটা আরেকটু বাড়ানোর স্বপ্নই হয়তো দেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পরের ওভারে যা হয়েছে, তা কল্পনাকেও হার মানিয়েছে।

ডর্জান ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম ৫ বলে যুক্তরাষ্ট্রের চার উইকেট আদায় করেন। একই সঙ্গে এ বিশ্বকাপ দেখল তৃতীয় হ্যাটট্রিক। জর্ডান এমন দুর্দান্ত বোলিং করলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে আদিল রশিদের হাতে। ডানহাতি এ লেগ স্পিনার মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়েছেন।

আজ সকালে সুপার এইটের গ্রুপ-২ এর শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের জয়ী দল পাবে শেষ চারের টিকিট।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর