বাংলাদেশকে ধসিয়ে সাকিবের রেকর্ডও কেড়ে নিলেন রশিদ খান

আপডেট : ২৫ জুন ২০২৪, ০১:১১ পিএম

গতকাল ভারতের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার সমীকরণটা নিজেদের হাতেই ছিল বাংলাদেশের। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টের শেষ চারে উঠতে ১২.১ ওভারে আফগানদের ১১৫ রান পেরিয়ে যেতে হতো নাজমুল হাসান শান্তদের। কিন্তু বাংলাদেশ সেটা তো পারেইনি, উল্টো হেরেই গেছে আফগানিস্তানের কাছে।

পাকেচক্রে জেগে ওঠা সেমিফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা তো আছেই, এমন ম্যাচে সাকিব আল হাসানের একটি ব্যক্তিগত কীর্তিও নিজের করে নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান।

আজ সেন্ট ভিনসেন্টে ভুলে যাওয়ার মতোই একটা দিন কাটিয়েছেন সাকিব। বল হাতে চার ওভারে ১৯ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি। তার চেয়েও বড় কথা, ব্যাটসম্যান সাকিবকে আজ খুব বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের। রান তাড়ায় ২৩ রানে ২ উইকেট পড়ার পর দলের হাল ধরতে নেমে উল্টো দলের বিপদ বাড়িয়েছেন সাকিব। গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেছেন।

অন্যদিকে রশিদ খান ইনিংসের শেষ দিকে ১০ বলে ১৯ রানের ক্যামিও দেওয়ার পর বল হাতেও ছিলেন আগুনে। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেমির স্বপ্ন ধসিয়ে দিয়েছেন। একইসঙ্গে সাকিবের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ২৭ বছর বয়সী আফগান স্পিনার।

এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ বার ৪টি করে উইকেট পেলেন রশিদ, যা এ সংস্করণে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল সাকিবের। বাংলাদেশি স্পিনার ১২৯ ম্যাচ খেলে ৮ বার এ কীর্তি গড়েছিলেন। সাকিবকে ছাড়িয়ে যেতে আফগান স্পিনারের লাগল ৯২ ম্যাচ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যাতেও সাকিবকে পেরিয়ে গেছেন রশিদ। সেখানে অবশ্য রেকর্ড হয়নি, তালিকায় সাকিব দুই নম্বরে ছিলেন এতদিন, আজ তাঁকে ছাপিয়ে দুই নম্বরে উঠে গেছেন রশিদ। টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে সাকিবের উইকেট সংখ্যা ১৪৯টি। আজকের ম্যাচে চারটি নিয়ে বর্তমানে রশিদের উইকেট ১৫২টি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। ১২৯ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন কিউই পেসার টিম সাউদি।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর