‘বিশ্বাসঘাতক’ থেকে ভারতের বিশ্বকাপের নায়ক তিনি

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৪:৪৩ এএম

বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। ভারতের অনেক সাবেক ক্রিকেটার তো অফ ফর্মে থাকা এই ক্রিকেটারকে দলে নিতেই বারণ করে দিয়েছিলেন। সমর্থকদের কাছে পেয়েছিলেন বিশ্বাসঘাতক তকমা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব পেয়ে ধুঁকছিলেন হার্দিক পান্ডিয়া।

ব্যাট-বল দু'দিকেই ছিলেন অফ ফর্মে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অধিনায়ক রোহিতকে সরিয়ে পান্ডিয়ার অধিনায়ক হওয়ার গল্প সবারই জানা। মাঠে খেলতে নেমে কটাক্ষের শিকার হওয়া প্রতিনিয়ত রুটিন হয়ে দাঁড়িয়েছিল। ২২ গজের বাইরে সোশ্যাল মিডিয়ায় তো চারিদিকে পান্ডিয়াকে বিশ্বাসঘাতকের তকমা দিয়ে দেয় মুম্বাইয়ের সমর্থকরা।

আইপিএলে মুম্বাইয়ের হয়ে তাঁর নেতৃত্বে ১০টি হারের পর অনেকে ক্রিকেট ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছিলেন। পরিসংখ্যানও তার পক্ষে কথা বলেনি। ১৪ ম্যাচে ১৮ গড়ে মাত্র ২১৬ রান, ১০ ইকোনমিতে মাত্র ১১ উইকেট -সবমিলিয়ে আইপিএলে ব্যর্থ পান্ডিয়াকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে দেখেছিলেন অনেকেই।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যাকে তাদের পরবর্তী অধিনায়ক ভাবছিল তার এমন পারফরম্যান্স নির্বাচকদের অগ্নিপরীক্ষার মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা ভরসা রেখেছিলেন পান্ডিয়ার ওপর। 

পান্ডিয়াকে বিশ্বকাপ দলে সহ অধিনায়ক করে নিউইয়র্কের বিমানে উঠেছিল ভারত। সেদিন পান্ডিয়ার দলে থাকা অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল।

বিশ্বকাপে এসে অন্য রকম এক পান্ডিয়ার দেখা মিলল। প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ঝড়ো ৪০ রানের ইনিংসে জানান দিয়েছিলেন ভিন্ন কিছু করতেই বিশ্বকাপে এসেছেন। বার্বাডেজে বিশ্বকাপের ফাইনালে উঠার আগে ৭ ম্যাচে ১৩৯ রান ও ৮ উইকেট নিয়ে ভারতের ট্রাম্প কার্ডে নিজেকে পরিণত করেন।


ফাইনালে আগে ব্যাট করতে নেমে শেষদিকে ২ বলে করেন ৫রান। ১৭৭রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল তখন অধিনায়ক রোহিত শর্মা ১৭তম ওভারে ভরসা রাখেন সেই পান্ডিয়ার কাঁধে। 

২৪ বলে ২৬ রান প্রয়োজন এমন সমীকরণের সামনে ২৭ বলে ৫২ রান করা বিধ্বংসী হেনরি ক্লাসেনকে ফেরান পান্ডিয়া। ১৭তম ওভারে ৪ রান দিয়ে ভারতকে শিরোপার লড়াইয়ে টিকিয়ে রাখেন। 

শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন দক্ষিণ আফ্রিকার, অধিনায়ক রোহিতের ও পুরো ভারতের সেই সময়ের আস্থার একমাত্র নাম সেই পান্ডিয়ার হাতে আবারো বল। প্রথম বলেই ফেরালেন ডেভিড মিলারকে, সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম উল্লাসে মেতে উঠে। শেষ বলে  সমীকরণ দাঁড়ায় ৯ রান, পান্ডিয়া দিলেন ১ রান। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। 

বিশ্বকাপ জয়ের পর অশ্রুসিক্ত পান্ডিয়া।

ক্রিকেটে শেষ বলে যে কিছু নেই তা ভারতকে ১৭ বছরের অভিশাপ মোচন করে আবারো জানান দিলেন পান্ডিয়া। যিনি এক মাস আগেও ভারতীয় সমর্থকদের বিশ্বাসঘাতক তকমা পেয়েছিলেন, আজ সেই পান্ডিয়াই বনে গেলেন ভারতের মহানায়ক। 

১১বছরের আইসিসি শিরোপার খরা কাটাল ভারত, সেই সঙ্গে টানা নবম বিশ্বকাপ খেলার পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন রোহিত শর্মা।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর