চ্যাম্পিয়নস ট্রফি? ওপেনারের জন্য দরজাই বন্ধ করে দিলেন প্রধান নির্বাচক 

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:২২ এএম

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অভিজ্ঞ এ বাঁহাতি ওপেনার জানিয়ে রেখেছেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দল চাইলে অবসর ভেঙে খেলতে প্রস্তুত তিনি। তবে ওয়ার্নারের সে স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি। জানিয়েছেন, ওয়ার্নারের জন্য অস্ট্রেলিয়ার দরজা পুরোপুরি বন্ধ।

এর আগে গত জানুয়ারিতে টেস্ট থেকে অবসর নেন ওয়ার্নার। সে সময় এ-ও জানিয়ে দেন, গত বছরের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর শেষ ওয়ানডে। বাকি ছিল কেবল টি-টোয়েন্টি। পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যাত্রা শেষ হতেই এ সংস্করণেও পথচলা থেমে গেছে ওয়ার্নারের।

গতকাল সোমবার স্কটল্যান্ড ও ইংল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল ঘোষণার সংবাদ সম্মেলনে চলে আসে ওয়ার্নারের সেই পোস্টের প্রসঙ্গ। সে সময় দলটির প্রধান নির্বাচক বেইলি বলেছেন, ‘আমাদের উপলব্ধি হচ্ছে, ডেভিড (ওয়ার্নার) অবসর নিয়েছে। তিন সংস্করণেই দুর্দান্ত ক্যারিয়ারের জন্য তাঁর প্রশংসা করা উচিত। নিশ্চিতভাবেই, আমাদের পরিকল্পনা হচ্ছে সে পাকিস্তানে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) থাকবে না।’

ওয়ার্নারের অবসর ভেঙে ফেরার পোস্টকে মজা হিসেবে দেখছেন বেইলি, ‘ও যে কখন মজা করে সেটা আপনি বুঝতে পারবেন না। আমার মনে হয়, ও শুধু একটু বাজিয়ে দেখছে। ওর চমৎকার একটা ক্যারিয়ার আছে। সে যে লিগ্যাসিটা রেখে গেছে, আমরা তা বহন করে এগিয়ে যেতে চাইলে আরও ক্রিকেটার গড়ে উঠবে। তবে দল যেভাবে এই পালাবদলের সময়ের মধ্য দিয়ে এগোচ্ছে, তাতে সামনে রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে আমাদের জন্য।’

ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর