১ রানে আউট হওয়ার আগে ‘ভুয়া’ ‘ভুয়া’ শুনেছেন সাকিব

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:০৬ এএম

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ছন্দহীন দুই ম্যাচের পর টরন্টোর বিপক্ষে ১৫ বলে ২৪ রান করে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সে ম্যাচেই বিতর্কের জন্ম দেন বাংলা টাইগার্সের অধিনায়ক। ম্যাচ শেষে এক দর্শকের প্রশ্নের জবাবে প্রশ্ন করে বসেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

সাকিবের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে গত বুধবার রাতে সারে জাগুয়ারসের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। সে ম্যাচে তাঁর দল ৪ উইকেটের জয় পেলেও ব্যাট হাতে আবারও ব্যর্থ ছিলেন সাকিব। ৭ বলে মাত্র ১ রান করেই আউট হয়ে যান। তবে এর চেয়েও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাটিংয়ে নেমেই দর্শক গ্যালারি থেকে ‘সাকিব, ভুয়া ভুয়া’ স্লোগান শুনেছেন তিনি।

সাকিবের প্রতি দর্শকদের এমন তীব্র মনোভাবের প্রেক্ষাপট বাংলাদেশে চলমান ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন। এ আন্দোলনে ছাত্রদের সঙ্গে সংহতি না জানানোতেই তাঁর ওপর ক্ষুব্ধ অনেকে।

কিন্তু ক্রিকেটের ইতিহাস কি এত সহজে বদলে দেওয়া যায়? কোনো দেশের ক্রিকেট বোর্ড কি চাইলেই একজন খেলোয়াড়ের শত শত ম্যাচের রেকর্ড মুছে ফেলতে পারে? আর যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এর প্রভাব পড়বে কোথায়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার যদি তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। দুই বছরের নির্বাসন শেষে দেশে ফিরে হত্যা মামলাসহ তাঁর...
সেই আক্ষেপ কাটিয়ে গতকাল ক্যান্ডি রয়্যালসের বিপক্ষেও ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। ততক্ষণে ইনিংসের ১৪তম ওভারের খেলা চলে। সেখান থেকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন সাকিব। ১৬ বলের অপরাজিত ইনিংসে ১ চার ও...
বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর