ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জেতালেন সাকিব

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:২৩ এএম

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল বৃহস্পতিবারের আগে ৫ ম্যাচ খেললেও মোটে দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু জাফনা কিংসের হয়ে খেলা এ অলরাউন্ডার এক ম্যাচে ১০ রানে অপরাজিত থাকলেও আরেক ম্যাচে আউট হয়েছেন প্রথম বলেই।

সেই আক্ষেপ কাটিয়ে গতকাল ক্যান্ডি রয়্যালসের বিপক্ষেও ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। ততক্ষণে ইনিংসের ১৪তম ওভারের খেলা চলে। সেখান থেকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন সাকিব। ১৬ বলের অপরাজিত ইনিংসে ১ চার ও ১ ছক্কায় ২২ রান করেন। পরে বল হাতে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশি তারকা।

ব্যাটে-বলে সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ২১ রানের জয় তুলে নিয়েছে তাঁর দল জাফনা কিংস। গতকাল পাল্লেকেলেতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রান তুলেছিল জাফনা। জবাবে সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২০০ রান তোলে ক্যান্ডি।

জাফনার হয়ে ১৫ বলে ৪৩ রান করা চামিন্দু বিক্রমাসিংহে ম্যাচসেরা নির্বাচিত হলেও, ক্রিকইনফোর দৃষ্টিতে এ ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব। বাঁহাতি অলরান্ডারের সঙ্গে একই দলে খেলছেন আরেক বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয়। সাকিবের মতো হৃদয়ও ১৬ বল খেলেছেন। তাতে ১ চার ও ১ ছক্কায় ২১ রান করেছেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।

গতকালের জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জাফনা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ক্যান্ডি।  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর