আইপিএল দলের মালিকানা নিয়ে আদালতে গেলেন প্রীতি জিনতা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা উচ্চ আদালতে গেছেন তাঁর ফ্র্যাঞ্চাইজির ব্যাপার। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির চার মালিকের একজন তাঁর মালিকানার একাংশ বিক্রি করতে চাইছে। আর সেটা থামানোর জন্য রেস্ট্রেইনিং অর্ডার চেয়েছেন এই অভিনেত্রী।

কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পাঞ্জাব কিংসের ২৩ শতাংশের মালিক প্রিতি। তাঁর সাবেক প্রেমিক নেস ওয়াদিয়াও ২৩ শতাংশের মালিক। ৬ শতাংশের মালিক করন পল। তবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় অংশীদার মোহিত বর্মন। ৪৮ শতাংশের মালিক বর্মন তাঁর মালিকানার কিছু অংশ বিরকি করতে চাচ্ছেন, তা জানতে পেরেছেন প্রীতি, আর সেটাই থামাতে চাইছেন তিনি।

ক্রিকবাজ বলছে, বর্মন তাঁর অংশ থেকে ১১.৫ শতাংশ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ফার্ম টমালেস বে ক্যাপিটাল এল.পি.র কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এটা জানতে পেরেই আদালতে যান প্রীতি। যদিও ক্রিকবাজকে বর্মণ বলেছেন, এমন খবর ভুল, ‘নিজের কোনো শেয়ার বিক্রি করার কোনো ইচ্ছা আমার নেই।’

এদিকে মালিকদের মধ্যকার চুক্তি অনুযায়ী, যদি কেউ তাঁর শেয়ার বিক্রি করতে চান, তাহলে অন্য মালিকদের আগে প্রস্তাব দিতে হবে। যদি তাঁরা কিনতে অস্বীকৃতি জানান, শুধু তখনই তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা যাবে। তবে, এই প্রস্তাবের একটি নির্দিষ্ট সময় থাকবে। এর মধ্যেই নিজের কেনার ইচ্ছা জানাতে হবে সহ-মালিকদের।

দাবি করা হচ্ছে, সময়মতো ইচ্ছার কথা জানানোর পরও তৃতীয় পক্ষের কাছে শেয়ার বিক্রি করতে চাচ্ছেন বর্মন। আর এ কারণেই প্রীতি আদালতের শরণাপন্ন হয়েছেন।

বর্তমানে একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির দাম গড়ে সাড়ে পাঁচ হাজার কোটি রুপির কাছাকাছি। অর্থাৎ পাঞ্জাব কিংসের সাড়ে ১১ শতাংশ শেয়ারের দাম প্রায় ৬০০ কোটি রুপির কাছাকাছি হতে পারে। তবে বিক্রি করতে চাইলে বিসিসিআইয়ের অনুমতি নিয়ে হবে। কারণ, যেকোনো ফ্র্যাঞ্চাইজির হাতবদলের অর্থের পাঁচ ভাগের মালিকানা বোর্ডের।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চতুর্থ ম্যাচেই ব্যাটিং তাণ্ডব চালালেন ভারতের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ইনিংসে ১৪, ১৩ ও ১৫ রান করার পর জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে খুব একটা...
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের।
নারী সাফের মেগা ফাইনাল আজ। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য লাল-সবুজের। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর