হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:১৩ পিএম

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের।

ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুদল ছিল আক্রমণাত্মক। ১২ মিনিটে গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে ঋতুর ক্রসে পা লাগাতে পারেননি শামসুন্নাহার।

দুই মিনিট পরই সুযোগ পান তহুরা। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট ঠেকিয়ে দেন ভারতের ডিফেন্ডার।

স্বাগতিকরাও গুটি কয়েক আক্রমণ করেছে। ম্যাচে প্রথম সফলতা পায় ভারত। পিয়ারি জাজার শট সুরভীর পায়ে লেগে বল জড়ায় বাংলাদেশের জালে। তবে বিরতির আগে সমতায় ফেরে বাটলারের দল। যোগ করা সময়ে তহুরার পাস থেকে গোল করেন ঋতুপর্ণা চাকমা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ শিবিরে ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বাংলাদেশ। পিয়ারি জাজার ক্রস থেকে সানফিদার হেডে আবারো লিড নেয় ভারত। শেষ দিকে লিন্ডার গোলে ৭ বছর পর নারী সাফের শিরোপা নিশ্চিত হয় ভারতের।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর