পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১১:৩৩ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের পথচলা শেষ হলো নাজমুল হাসানের।

এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে ২০১২ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন নাজমুল। পরের বছর হয়ে যান নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বিসিবির সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় সংসদের একজন নির্বাচিত সাংসদও ছিলেন নাজুমল হাসান পাপন। ২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন তিনি। গত জানুয়ারিতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সমানতালে চালিয়ে যান বিসিবি সভাপতির দায়িত্ব।

তাঁর নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচলনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবের। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হলো তাঁকে।

এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আগের সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এতে মন্ত্রণালয়ের দায়িত্বও হাতছাড়া হয় নাজমুল হাসান পাপনের। এবার বিসিবি সভাপতির পদ থেকেও সরে দাঁড়ালেন।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে আজকের সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা ছিল নাজমুল হাসানের। সেখানে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এর আগে বিসিবির এক পরিচালককে পদত্যাগের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

নাজমুল হাসান পাপনের আগে গত সোমবার পদত্যাগ করেছেন বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুস। আজকের জরুরি সভাতেও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন বলে শোনা গিয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও এটি এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। জয়ের পর শান্ত বলেছেন, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত আমাদের...
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নাথান লায়নের বলটি সামনে ঠেলে দিয়ে দৌড়ে এক রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেই উদযাপনটাও করেছেন বাঁধভাঙা। ছোট্ট করে লাফ দিয়ে হাত ছুড়েছেন শূন্যে। এমন সেঞ্চুরির পর...
খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
লোডিং...

এলাকার খবর