বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই ‘প্রথম ও প্রধান’ লক্ষ্যের কথা জানালেন ফারুক

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০২:১০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো সাবেক খেলোয়াড় হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত বিসিবির জরুরি সভায় পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এতে বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিতে পাপনের রাজত্বের এক যুগের সমাপ্তি ঘটে।

এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতির দায়িত্ব পান সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক ফারুক আহমেদ। এরপরই সভাপতি হিসেবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের লক্ষ্যের কথা জানান ফারুক। নতুন নির্বাচক জানান, দেশের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করে যাবেন তিনি।

ফারুক আহমেদ বলেছেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, দেশের মুখ উজ্জ্বল করা। একইসঙ্গে দলকে একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখব।’

কিন্তু সেই পর্যায়ে নিতে গেলে, অনেক কাজ করতে হবে। সে কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে, আবার হয় নাই। অনেক প্রশ্ন আছে। কিন্তু আমার প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’

তবে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সে জন্য কাজ করতে হবে, সেটাও বলেছেন ফারুক, ‘এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাজগুলো খুব সহজ হবে। অন্যদিকে যাতে আমরা ডাইভার্ট না হয়ে যাই। তাই একটা দেশ হিসেবে, ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
লোডিং...

এলাকার খবর