আবেগী ভিডিও বার্তায় ক্রিকেটকে বিদায় ঘোষণা বাঁহাতি ওপেনারের

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১১:১৪ এএম

জাতীয় দলের জার্সিতে শিখর ধাওয়ান শেষবার মাঠে নেমেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে। এরপর আর কখনো জাতীয় দলে ডাক না পেলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন ৩৮ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার। সর্বশেষ আইপিএলেও পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন। তবে ব্যাট হাতে আর মাঠে দেখা যাবে না ধাওয়ানকে। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আবেগঘন এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

টুইটারে ভিডিও বার্তার ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, ‘আমার ক্রিকেট যাত্রার এ অধ্যায়টি বন্ধ করার সঙ্গে অগণিত স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি। ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ! জয় হিন্দ!’

ভিডিও বার্তায় ধাওয়ান বলেছেন, ‘আজ আমি এমন এক বিন্দুতে দাঁড়িয়ে আছি, যেখান থেকে পেছনে ফিরে তাকালে কেবল স্মৃতি দেখতে পাই, সামনে তাকালে পুরো পৃথিবী দেখতে পাচ্ছি। আমার সবসময় একটাই গন্তব্য ছিল, টিম ইন্ডিয়ার হয়ে খেলা এবং সেটাও হয়েছে। যার জন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ।’

ধাওয়ান আরও বলেন, ‘আমি একটি দল পেয়েছি, যার সঙ্গে আমি বছরের পর বছর খেলেছি, আরেকটি পরিবার পেয়েছি, একটি নাম পেয়েছি, এবং আপনাদের ভালবাসা পেয়েছি। সকলেই বলে যে, গল্পে এগিয়ে যেতে হলে পাতা উল্টাতে হয়। তাই আমিও তাই করতে যাচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’

ধাওয়ান ভারতের জার্সিতে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওডিআই এবং ৬৮টি টি-টোয়েন্টিতে যথাক্রমে যথাক্রমে ২৩১৫, ৬৭৯৩ এবং ১৭৫৯ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামে ২৪টি সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে টেস্টে সেঞ্চুরি করেছেন ৭টি এবং বাকি ১৭টি ওয়ানডেতে।

ওয়ানডে ইতিহাসে ভারতের অন্যতম সেরা এ ব্যাটসম্যান দারুণ একটা কীর্তি নিয়েই অবসরে যাচ্ছেন। ওয়ানডেতে অন্তত ৫০০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে ৪০ এর বেশি গড় ও ৯০ এর বেশি স্ট্রাইকরেট আছেন মাত্র ৮ জনের। এরমধ্যে ধাওয়ান একজন। এ তালিকায় অবশ্য ভারতের আরও দুজন আছেন- রোহিত শর্মা ও বিরাট কোহলি।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, ডেকান চার্জারস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের হয়ে খেলা ধাওয়ান টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ২২১ ইনিংসে ১২৭ স্ট্রাইকরেটে ৬৭৬৯ রান করেছেন।   

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর