২০২৬ বিশ্বকাপেও পাকিস্তানকে হারাবে যুক্তরাষ্ট্র, দাবি সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৯:২০ পিএম

অতীত মুছে ফেলার সুযোগ থাকলে পাকিস্তান ক্রিকেট দল নিশ্চিতভাবেই সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি মুছে ফেলতে চাইত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ‘পুঁচকে’যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে শুরু করে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব পার হতে পারেনি ২০০৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির প্রায় দেড় মাস হতে চলল। তাহলে এতদিন পর সে প্রসঙ্গ এল কেন? বৈশ্বিক টুর্নামেন্টের পর গত সপ্তাহে প্রথমবার খেলতে নেমেছিলেন বাবর আজম-শান মাসুদরা। কিন্তু ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরে বসেছে ১০ উইকেটে। বাংলাদেশের বিপক্ষে ১৪ টেস্ট খেলা পাকিস্তানের এটাই একমাত্র পরাজয়।

লজ্জাজনক এ হারের পর পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে পিসিবি থেকে শুরু করে নির্বাচক-কোচ-ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফ তো আরেক কাঠি সরেস। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়ে আসিফ ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানকে হারাবে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন সাবেক পাকিস্তান পেসার। সেখানে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের হাল বোঝাতে গিয়ে আসিফ বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম, যারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। তারা কিন্তু বাছাইপর্ব খেলে আসেনি। তারা খেলেছে স্বাগতিক কোটায়। এ মুহূর্তে (পাকিস্তানের) যেমন দুর্দশা চলছে, তাতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারাতে যাচ্ছে। আমি এটার নিশ্চয়তা দিচ্ছি।’

এমন অবস্থা থেকে পরিত্রাণের উপায়ও বাতলে দিয়েছেন আসিফ। সাবেক পেসারের পরামর্শ, অধিনায়ক-কোচ থেকে শুরু করে পুরো দলের আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। আসিফের ভাষায়, ‘২০২৬ বিশ্বকাপের আগেই দলের কোচ, অধিনায়ক ও খেলোয়াড়দের বদলাতে হবে। একটা দল বানিয়ে দুই বছরের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। দেখাতে হবে, এই ২০ জন খেলোয়াড়কে নিয়ে আমরা কাজ করতে চাই। কিন্তু আমরা বারবার একই ভুল করে যাচ্ছি। সে কারণে আমি আপনাকে ওটা (ভবিষ্যদ্বাণী) বললাম।’

পডকাস্টের শেষ অংশে আসিস আরও উল্লেখ করেন, একই ভুল বারবার করার জন্য পাকিস্তানের ক্রিকেট এগোচ্ছে না। যেখানে ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর উন্নতি হচ্ছে, পাকিস্তান আগের জায়গাতেই আটকে আছে বলে জানান তিনি।     

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর