প্রসঙ্গ পান্ডিয়ার ফর্মে ফেরা 

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলাকে গোনায়ই ধরছেন না ভারতের সাবেক

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ এএম

গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারত জয়টা পেয়েছিল হেসেখেলে। বাংলাদেশকে ১২৭ রানে গুটিয়ে দিয়ে ৪৯ বল আর ৭ উইকেট হাতে রেখেই জিতেছিল স্বাগতিকরা । ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার আর্শদীপ সিংয়ের হাতে উঠলেও সে ম্যাচের অনেকটা আলো নিজের দিকে কেড়ে নেন হার্দিক পান্ডিয়া। 

বল হাতে ৪ ওভারে ২৬ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন পান্ডিয়া। মাত্র ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। অনুমিতভাবে এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন হার্দিক। তবে ভারতের সাবেক ক্রিকেটার রুদ্র প্রতাপ সিংয়ের মতে, বাংলাদেশের মতো ‘দুর্বল’ প্রতিপক্ষের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে হার্দিকের ফর্ম বিচার করা উচিত নয়! 

গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে আরপি সিং বলেছেন, ‘আমি মনে করি, বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে একজন খেলোয়াড়ের ফর্ম বিচার করা ঠিক নয়। ওরা (বাংলাদেশ) যেভাবে খেলছে, সেটা এ মুহূর্তে সর্বোচ্চ স্তরের সঙ্গে যায় না।’

হার্দিকের পারফরম্যান্স ভালো কোনো দলের জন্য তুলে রাখা উচিত ছিল বলে মনে করেন আরপি সিং, ‘হার্দিক ভালো করেছে। সে এমন পারফর্ম করার সামর্থ্য রাখে। কিন্তু আমার মতে, এমন (বাংলাদেশের মতো) দলের বিপক্ষে পারফরম্যান্স মোটেও মাপকাঠি হতে পারে না। শক্তিশালী প্রতিপক্ষ কিংবা ভালো কোনো প্রতিযোগিতায় এমন পারফরম্যান্স দেখাক সে।’

নিজের যুক্তির ব্যাখ্যাও দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার, ‘এমন কিছু সময় আছে, যখন আপনি কোনো চাপ অনুভব করবেন না। কারণ, আপনি জানেন, আপনার দল জয়ের খুব কাছাকাছি ও লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব বেশি রানের দরকার নেই। ম্যাচটাতে বাংলাদেশ এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যে ওকে ম্যাচ ধরতে হতো কিংবা শেষ করে আসতে হতো।’

সমালোচনার মাঝেও পান্ডিয়ার প্রশংসা করেছেন আরপি সিং। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করার জন্য। এর আগে বছরের শুরুতে চোটে পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার চোটে পড়েছিলেন। এরপর পান্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়েই সংশয় জেগেছিল পান্ডিয়ার। সব শঙ্কা কাটিয়ে বিশ্বকাপ খেলেন পান্ডিয়া। ভারতকে শিরোপা জেতাতেও রাখেন অবদান। তবে পুরো টুর্নামেন্টের সব ম্যাচে ৪ ওভার বোলিং করতে দেখা যায়নি পান্ডিয়াকে। 

বাংলাদেশের বিপক্ষে বোলিং কোটা পূরণ করায় খুশি আরপি সিং, ‘যেটা দেখতে ভালো লেগেছে, হার্দিক পান্ডিয়া ওর ৪ ওভার বোলিং করেছে। ও পুরো ৪ ওভার বোলিং করতে পারবে কি না, এটা নিয়ে সবসময় প্রশ্ন ছিল। কিন্তু ও এখন সেটা ভালো করছে। ওর ব্যাটিং সবসময় ভালো ছিল। ওর বোলিং ও ফিটনেসের অনেক উন্নতি হয়েছে। তবে শুধু বাংলাদেশ বিপক্ষে পারফরম্যান্স দেখে আমাদের খুব বেশি আশান্বিত হওয়া উচিত বলে মনে হয় না। সামনে এখনো অনেক সত্যিকারের পরীক্ষা বাকি আছে।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর