ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায় দল থেকেই বাদ পড়লেন বিশ্বকাপে আলো ছড়ানো ক্রিকেটার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)- এর ফাইনালে ঝোড়ো ইনিংস খেলে সেন্ট লুসিয়াকে শিরোপা জিতিয়েছিলেন অ্যারন জোন্স। সেটিই কি কাল হলো যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানের? সিপিএলে খেলায় যে এবার নিজ দেশেই খেলতে পারছেন না জোন্স!

বিশ্বকাপ লিগ টায়ার-২ এর ট্রাইনেশন সিরিজের জন্য দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। যেখানে ১৫ সদস্যের দলে জায়গা পাননি জোন্স।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা ও পাকিস্তানকে হারানোর অন্যতম নায়ক ছিলেন জোন্স, কানাডার বিপক্ষে অপরাজিত ৯৪ রানের ইনিংসের পর পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৩৬ রানের ইনিংস। তবে নিজেদের সেরা এই ব্যাটসম্যানকে এবার যুক্তরাষ্ট্র দলে না রাখার কারণ সিপিএলে খেলা।

সেন্ট লুসিয়ার হয়ে সিপিএল খেলায় জোন্স জাতীয় দলের হয়ে গেল স্পেটেম্বর নামিবিয়ার বিপক্ষে খেলেননি। যা নির্বাচকরা ভালোভাবে নেননি। যদিও জোন্স সিপিএলে লোকাল ক্রিকেটার হিসেবে খেলেছিলেন, সেজন্য তাঁর অনাপত্তিপত্রের ‍প্রয়োজন পড়েনি। তবে সিপিএলের পর যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলে জোন্স। কিন্তু বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউস খেললেও জাতীয় দলের সিরিজের সময় নামিবিয়ার বিপক্ষে খেলতে ট্রিনবাগো নাইট রাইডার্স থেকে মাঝপথে চলে যান।

জোন্সের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের বোর্ড এখনো কিছু পরিষ্কার করে না জানালেও তিনি শিগগিরই ফিরে আসবেন বলে ধারণা করছেন অনেকেই।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর