কোহলি ইনস্টাগ্রামে কেন ব্লক করেছিলেন জানালেন তিনি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পিএম

নিউজিল্যান্ড সিরিজ শেষেই অস্ট্রেলিয়া সফর। বর্ডার-গাভাস্কার ট্রফির আসন্ন সিরিজের আগেই আলোচনায় ২০১৭ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ম্যাক্সওয়েলের দেওয়া একটি সাক্ষাৎকারে কোহলির সঙ্গে অজানা এক সম্পর্কের কথা উঠে এসেছে।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন ম্যাক্সওয়েল। আরসিবির অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলির সঙ্গে এই ক্রিকেটারের যে খুবই ভালো সম্পর্ক তা সবারই জানা। তবে সবসময় এমনটা ছিল না।

ম্যাক্সওয়েল তাঁর বই দ্য শো ম্যান-এ কোহলির সঙ্গে কেমন সম্পর্ক তা নিয়ে লিখেছেন। লিস্টএনআর স্পোর্ট পডকাস্টে সঞ্চালক ম্যাক্সওয়েলকে প্রশ্ন করেন, ‘আপনার বই থেকে জানা যায়, কোহলি আপনাকে ব্লক করেছিল। আমরা সেই সম্পর্কে আরও শুনতে চাই।’

জবাবে ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে আছে, আমি ওর চোট নিয়ে মজা করেছিলাম। তখন এটা আমার কাছে খারাপ লাগেনি, তবে এটি সত্যিই বিরাটের অনুভূতিতে আঘাত দিয়েছিল।’ 

পরবর্তীতে আরসিবির অনুশীলনে এই ব্যাপারে কোহলির সঙ্গে কী কথা বলেছিলেন তা জানিয়ে ম্যাক্সওয়েল লিস্টএনআর স্পোর্ট পডকাস্টকে বলেন, ‘আমি কোহলিকে অনুশীলনে জিজ্ঞেস করি, তুমি কি আমাকে ইন্সটগ্রামে ব্লক করেছ? কোহলির জবাব, “হ্যাঁ সম্ভবত, তুমি যখন আমাকে নিয়ে সেই টেস্টে মজা করেছিলে। আমার মেজাজ খারাপ হয়েছিল এবং তোমাকে ব্লক করে দিয়েছি।’  

কোহলির নকল করেছিলেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল হাসতে হাসতে আরও বলেন, ‘আমার তখন মনে হচ্ছিল, এটা যুক্তিসংগতই। এরপর ও আমাকে আনব্লক করে এবং আমরা দুজন এরপর থেকেই ভালো বন্ধু।‘

ঘটনাটি ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে ঘটেছিল। রাঁচি টেস্টে ফিল্ডিং করার সময় কোহলি কাঁধে আঘাত পেয়ে মাঠ ছেড়ে চলে যায়। ম্যাক্সওয়েল কোহলির চোট নিয়ে মজা করে মাঠেই তাঁকে নকল করেছিলেন। যা কোহলি ভালো ভাবে নেননি।

 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর