আইয়ারের জন্য ২৬ কোটি ৭৫ লাখ দিল প্রীতি জিনতার পাঞ্জাব

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

টাটা আইপিএলের নিলাম যে আজ রেকর্ড ভাঙতে বসবে তা বোঝা গিয়েছিল প্রথম ডাকেই। আর্শদীপ সিংকে ১৮ কোটি রুপিতে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস। তবু শ্রেয়াস আইয়ারকে পেতে দলটা সব পূর্বানুমান ভেঙে দিয়েছে। 

গত আইপিএলেই মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। গতবার আইপিএল জেতা দলটিকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ারকে কিনতে সে রেকর্ড ভেঙেছে পাঞ্জাব। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে প্রীতি জিনতার দল।

প্রথমে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ আর্শদীপকে নিয়ে লড়াই করেছে। এরপর দিল্লি, বেঙ্গালুরু ও গুজরাট লড়াইয়ে নেমেছিল। হায়দরাবাদ যখন ধরেই নিয়েছিল ১৭ কোটি ৭৫ লাখে ভারতীয় বাঁহাতি পেসারকে পেয়ে গেছে, তখন রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে পাঞ্জাব। হায়দরাবাদ তবু হাল না ছেড়ে ১৮ কোটির বিড দেয়। কিন্তু পাঞ্জাব তাতেও রাজি থাকায় আর্শদীপ যান পাঞ্জাবেই। একটু পর কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে নিয়েছে গুজরাট।

তৃতীয় ডাকেই চুরমার হয়েছে সব রেকর্ড। পাঞ্জাব ও দিল্লি শুরু থেকেই লড়েছে তাঁকে পাওয়ার আশায়।  কিন্তু একজন অধিনায়ক ও ওপেনার পাওয়ার নেশা পাঞ্জাবেরই বেশি ছিল।     
এরপর নিলামে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাটে গেছেন জস বাটলার। আর গতবারের রেকর্ডধারী মিচেল স্টার্ককে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর