২৬ কোটির খবর হজমের আগেই পন্তের জন্য ২৭ কোটি রুপি   

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

গত আইপিএলেও এমন কিছু ঘটেছিল। আইপিএল নিলামে সর্বকালের সব রেকর্ড ভেঙে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্সকে ২০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছিল। একটু পরই তাঁর জাতীয় দল সতীর্থকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

২০২৫ আইপিএলের মেগা নিলাম শুরু হয়েছে আজ। তিন বছরের জন্য আইপিএলের দল গোছানোর জন্য আটঘাট বেঁধে নেমেছে দলগুলো। এবং অধিনায়কত্ব করতে পারেন, একমন ক্রিকেটারদের নিয়ে টানাটানি চলছে। গতবার কলকাতাকে আইপিএল জেতালেও শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে দলটি। এবং নিলামে তাঁকে পেতে ২৬ কোটি ৭৫ লাখ রুপি ব্যয় করেছে পাঞ্জাব কিংস। সে ধাক্কা সামলে ওঠার আগেই দিল্লির সাবেক অধিনায়ক ঋষভ পন্তকে ২৭ কোটি দিয়ে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

লোকেশ রাহুল দল ছাড়ায় একজন অধিনায়ক প্রয়োজন লক্ষ্ণৌর। তাই শুরুতেই পন্তকে পেতে আগ্রহ দেখায় দলটি। এরপর বেঙ্গালুরু নামে বিড করতে। কিছুক্ষণের মধ্যেই ২ কোটির ভিত্তিমূল্য থেকে ৫ কোটি রুপিতে চলে যায় বিড। এ পর্যায়ে সানরাইজার্স হায়দরাবাদ নামে নিলামে। ততক্ষণে বিড ১০ কোটি ছাড়িয়ে গেছে। সানরাইজার্সের সঙ্গে লক্ষ্ণৌর লড়াই বিডকে ১৭ কোটিতে নিয়ে যায়। সেটা কিছুক্ষণ পর ২০ কোটি ছুঁয়ে ফেল। 

লক্ষ্ণৌ ২০ কোটি ৭৫ লাখে দর তুললে হায়দরাবাদ হাল ছেড়ে দেয়। যখন মনে হলো লক্ষ্ণৌ নতুন অধিনায়ক পেয়ে গেছে, তখন পন্তের পুরোনো দল রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে। অর্থাৎ এই দামেই তারা কিনতে চায় পন্তকে। কিন্তু রাইটটু ম্যাচের নিয়মে সর্বোচ্চ বিড করা দল নিজেদের একটি দর দিতে পারে।

লক্ষ্ণৌ তাই এক লাফে ২৭ কোটি দর বেধে দেয়। দিল্লি সে অর্থ দিতে রাজি হয়নি। ফলে মিনিট দশেকের মধ্যে আইপিএলের নতুন রেকর্ড গড়া পন্ত লক্ষ্ণৌতেই গেলেন। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর