হাতি ঘোড়া তলিয়ে গেলেও ‘পিঁপড়ে’ ঠিকই জল মেপে নিল

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

আইপিএলের মেগা নিলামে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েলদের মতো তারকারা দল পাননি। কিউইদের তারকারা দল না পেলেও ২২ বছর বয়সী বেভন জ্যাকবস দল পেয়েই আলোচনায় এসেছেন।

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবেরির জার্সিতে খেললেও এখনো জাতীয় দলে অভিষেক হয়নি জ্যাকবসের। কিন্তু আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ঠিকই তাঁকে টেনে নিয়েছে দলে। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে ডানহাতি এই ব্যাটসম্যান দলে টেনেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মার মুম্বাই। 

তবে আইপিএলে দল পাওয়ার খবর শুনে জ্যাকবস ভেবেছেন তাঁর সঙ্গে মজা করছে কেউ। আজ সকালে ঘুম থেকে উঠার পরই কিউই এই ক্রিকেটার জানতে পারেন তিনি দল পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা থেকে তাঁর কাজিনের মেসেজ থেকেই দল পাওয়ার খবর প্রথম পান জ্যাকবস। 

নিজের অনুভূতি জানাতে গিয়ে জ্যাকবস বলেন, ‘এটি (আইপিএলে দল পাওয়া) আমাকে চমকে দিয়েছে। আমি আজ সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার ফোন কেঁপেই চলেছে (মেসেজের পর মেসেজ আসছে)। এটি একটি আনন্দদায়ক মুহূর্ত ছিল।’ 

আইপিএলে দল পাবেন এটা আশা করেননি জানিয়ে জ্যাকবস বলেন, ‘আমি আসলে এতোকিছু আশা করিনি কিন্তু এই সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ... আমি শুয়ে পড়েছিলাম কারণ নিলাম অনেক রাত পর্যন্ত চলছিল এবং আমি ভেবেছিলাম ঘুমাতে যাওয়াই ভালো কারণ সকালে আমার অনুশীলন আছে।’

জ্যাকবস সকালের মেসেজগুলো দেখে ভাবছিলেন তাঁর সঙ্গে সবাই মজা করছে, ‘আমি ৫টা ৩০ মিনিটে উঠে দেখি পরিবার ও পরিচিত অনেকের কাছ থেকে অসংখ্য মেসেজ এসেছে, যারা এটি(নিলাম) সরাসরি দেখেছে। আমি ভেবেছিলাম আমাকে নিয়ে মজা করা শুরু করেছে।‘  

আইপিএলে দল পাওয়ার পরই জানা গেল এটি তাঁর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। এর আগে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেখানে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে একটি ম্যাচে ৪০ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। 

নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ক্যান্টারবেরির হয়ে গত মৌসুমে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ানসের ডাগআউটে কিউই এই ক্রিকেটার সতীর্থ হিসেবে পাবেন নিজ দেশের দুই তারকা ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারকে। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর