আইপিএলকে নয়, দেশকেই এগিয়ে রাখলেন তিনি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

আইপিএলের মেগা নিলামে ৫২ জন ইংলিশ ক্রিকেটার নাম দিলেও একজন ছিলেন ব্যতিক্রম। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এবারের নিলামে নামই জমা দেননি। ফলে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী ইংলিশ এই অলরাউন্ডার আগামী ২০২৬ সাল পর্যন্ত আইপিএলের মিনি নিলামে অংশ নিতে পারবেন না। মেগা এই টুর্নামেন্টের নিলামে কেন স্টোকস নাম দেননি, তা এবার নিজেই খোলাসা করেছেন।

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্রাইসচার্চে মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগে বিবিসি স্পোর্টসের সঙ্গে প্রথম টেস্ট ও আইপিএলে নিজের নাম না দেওয়ার ব্যাপারে কথা বলেছেন ইংলিশ অধিনায়ক।

স্টোকস আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে বলেন, ‘এখন অনেক ক্রিকেট হয়। সত্যি বলতে আমি আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে আছি, এখানে লুকোচুরির কিছু নেই। আমি অবশ্যই চাই, যতদিন সম্ভব খেলে যেতে। এটি করতে হলে আমার শরীর এবং নিজের খেয়াল রাখতে হবে।’

স্টোকস সর্বশেষ ১২ মাস চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সম্প্রতি ইসিবি (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) বেন স্টোকসকে ২০২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে। জাতীয় দলে নিয়মিত টেস্ট ক্রিকেট খেলা স্টোকস এবার নিজের ক্যারিয়ারের চিন্তা করেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। আইপিএল কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী স্টোকস ২০২৬ এর আগে আইপিএল নিলামে আর নামই দিতে পারবেন না।

নিজের শরীরকে ভালো রাখতে চান জানিয়ে স্টোকস বলেন, ‘আসলে ব্যাপারটি হলো, কোন খেলাগুলোকে সামনে আমি প্রাধান্য দেব ও কখন কোথায় খেলব। দক্ষিণ আফ্রিকায় খেলব সামনে… আমি মনে করি সব মিলিয়ে সামনে কী কী আছে এবং ক্যারিয়ার যতদূর সম্ভব দীর্ঘ করতে কী করা উচিত আমার, সেই সিদ্ধাই এখন গুরুত্বপূর্ণ। আমি যতদিন সম্ভব ইংল্যান্ডের জার্সি গায়ে চাপাতে চাই।’

২০১৭ সালে সর্বপ্রথম আইপিএলে সুযোগ পান স্টোকস। সেবার রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলছিলেন এই অলরাউন্ডার। এরপর ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। সর্বশেষ গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র দুই ম্যাচে খেলেই চোটের কারণে সরে যেতে হয় ইংলিশ টেস্ট অধিনায়ককে।  

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর