সাকিবের অংশ নেওয়া টুর্নামেন্ট নিষিদ্ধ করল আইসিসি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) চলতি বছরের ৪ অক্টোবর এবারই প্রথমবার মাঠে গড়িয়েছিল। ক্রিকেট বিশ্বের নামকরা তারকারা খেলেছেন সেখানে। যুক্তরাষ্ট্রের এই টি-টেন লিগে লস অ্যাঞ্জেলস ওয়েবসের হয়ে খেলেছেন সাকিব আল হাসানও। তবে এই টুর্নামেন্ট চালুর দুই মাস পরই একে নিষিদ্ধ করেছে আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি) যুক্তরাষ্ট্রের এই টি টেন লিগকে নিষিদ্ধ করেছে নিয়ম ভঙ্গের কারণে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেট লিগে একাদশে অন্তত সাত জন স্থানীয় অর্থাৎ সেই দেশের ক্রিকেটার রাখতে হবে।

কিন্তু যুক্তরাষ্ট্রের এনসিএল সেই নিয়মের কোনো তোয়াক্কা করেনি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, একাধিক ম্যাচে একই দলে একসঙ্গে ৬ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে ফিল্ডিং করতে দেখা গেছে। আইসিসি এই বিষয়টিকে নিয়মের প্রতি অসম্মান হিসেবে চিহ্নিত করেছে।

শুধু নিয়ম ভঙ্গের অভিযোগই নয়, চলতি টি-টেন লিগে মাঠের কন্ডিশন নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। যেখানে পিচের বাজে অবস্থার কারণে পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ ও ইংল্যান্ডের পেসার টাইমাল মিলসকে স্পিন বল করতে বলা হয়েছে।

এই টুর্নামেন্টে শুধু এইসব অনিয়ম ছাড়াও আরও বিতর্ক রয়েছে। কয়েক জন ক্রিকেটারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ আছে। বৈধ ভিসা ছাড়া প্রবেশেরও অভিযোগ আছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্বে এসেছেন তিনজন- ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। এই তিন জন বোর্ড প্রধানের দায়িত্ব পালনের পুরোটা সময়েই আলোচনা ছিল...
জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে
লাল-সবুজের জার্সিতে সাকিব আল হাসানের ভবিষ্যৎ ও বাংলাদেশে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনার শেষ নেই। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর এবার সাকিব ইঙ্গিত দিয়েছেন পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফিরবেন...
নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে সেবার লিটন দাসদের বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। তবে ইতিহাসে প্রথমবার কোনো বিশ্বকাপে বাংলাদেশের না খেলার এমন ঘটনা সে সময়ের সরকারের চরম ভুল ছিল বলে মন্তব্য...
জুলাই অভ্যুত্থানের পর দেড় বছরে তিনবার নেতৃত্ব বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এ। কিন্তু প্রশাসনিক পরিবর্তনের মাঝেও আলোচনার কেন্দ্রে বারবার উঠে এসেছে সাকিব আল হাসান-এর নাম। দেশে ফেরা ও জাতীয় দলে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর