দুশ্চিন্তার নাম টপ অর্ডার

হিসেবটাই আট দেশের, সেখানেও বাংলাদেশ নিচের দিক থেকে দ্বিতীয়

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির দল আগামীকালের মধ্যেই হয়ে যাওয়ার কথা, আগামীকালই যে দল ঘোষণার শেষ দিন। তবে তার আগে বাংলাদেশ দলের নির্বাচকদের মাথাব্যথার শেষ নেই!

তামিম ইকবাল আর সাকিব আল হাসানকে চ্যাম্পিয়নস ট্রফির দলে ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শোনা গিয়েছিল গত কিছুদিনে, কিন্তু দুজনকে দুই ভিন্ন কারণে পাওয়া যাচ্ছে না। তামিম নিশ্চিত করে দিয়েছেন, তিনি অবসর নিয়েছেন। আর সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দ্বিতীয়বার দিয়েও পাশ করতে পারেননি বলে আজই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে বিসিবি।

কিন্তু এর বাইরেও কী মাথাব্যথা কম! দলের ব্যাটিং অনেকদিন ধরেই ছন্দে নেই, স্পিন বোলিংও ওয়ানডেতে খুব একটা ভালো করছে না। পেসাররা দারুণ করছেন, সেখানে আবার জায়গার বিপরীতে দাবিদার অনেক!

তবে সবচেয়ে বড় মাথাব্যথাটা সম্ভবত দলের টপ অর্ডারের ব্যাটিং নিয়ে। ক্রিকইনফোর বিশ্লেষণ যে জানাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়া আট দলের মধ্যে গত দুই বছরে বাংলাদেশের টপ অর্ডারের চেয়ে বাজে পারফরম্যান্স আছে শুধু একটা দলের। অবিশ্বাস্যভাবে সেই দলটার নাম অবশ্য ইংল্যান্ড।

বাংলাদেশের টপ অর্ডারের এমন পরিসংখ্যান তো হওয়ারই কথা। না হলে কি প্রায় দেড় বছর আগে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ম্যাচটি খেলা তামিম ইকবালকে দেখতে চাওয়ার এত আবেদন ওঠে! তামিমের বদলে ২০২৩ বিশ্বকাপ থেকে বাংলাদেশের ওপেনিংয়ে নিয়মিত তানজিদ হাসান তামিম এখনো ধারাবাহিক হয়ে উঠতে পারেননি। ক্যারিয়ারের শুরুর মানিয়ে নেওয়ার সময় এখনো চলছে তাঁর।

গত দুই বছরে বাংলাদেশসহ অন্য দলগুলোর টপ অর্ডারের পারফরম্যান্স। ছবি: স্ক্রিনগ্র্যাব

তবে তানজিদের চেয়েও বড় হতাশা সম্ভবত অন্য দুই সিনিয়র খেলোয়াড় লিটন দাস ও সৌম্য সরকার। ব্যাটিং ব্যাকরণের বিচারে সৌন্দর্যে সবাইকে বিমোহিত করলেও লিটন দাস অদ্ভুতভাবে বাজে সময় যেন কাটিয়েই উঠতে পারছেন না। ২০২৪ সালে ৫ ওয়ানডে মিলিয়ে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে তিনি না-ও থাকতে পারেন বলে গুঞ্জন শোনা যায়!

সৌম্য মাঝেমধ্যে জ্বলে উঠলেও ক্যারিয়ারের শুরু থেকে এই ৩০ পেরিয়েও এখনো অধারাবাহিক! ওপেনিংয়ের বাইরে তিনে মূলত অধিনায়ক নাজমুল হোসেন শান্তই খেলেছেন। কিন্তু গত বছর দেড়েকে তাঁর ফর্মও তথৈবচ!

ক্রিকইনফো ঘেঁটে দেখা যাচ্ছে, ১ থেকে ৩ – ব্যাটিংয়ের টপ অর্ডারের কাছ থেকে বাংলাদেশ গত দুই বছরে (১০ জানুয়ারি ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময়ে) ৪১ ম্যাচে ১১৯ ইনিংসে পেয়েছে মাত্র ৩২৮১ রান। গড় ২৯.২৯! এই সময়ে টপ অর্ডারের কাছ থেকে মাত্র ৪টি সেঞ্চুরি আর ২০টি ফিফটি দেখেছে বাংলাদেশ।

রানের হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে পিছিয়ে শুধু ইংল্যান্ড। ২০২৩ বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে খুব একটা ভালো করতে না পারা ইংল্যান্ড এ সময়ে তুলেছে ৩২০২ রান। তবে গড়ের হিসাব করলে ইংল্যান্ড অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়েই থাকে - তারা এ রান তুলেছে ৩২ ম্যাচে ৯৬ ইনিংসে। গড় ৩৩.৭০।

সবার ওপরে ভারত। তাদের টপ অর্ডার এ সময়ে ৩৮ ম্যাচে ১১২ ইনিংসে তুলেছে ৫৩০৭ রান। দুইয়ে থাকা শ্রীলঙ্কা টপ অর্ডারের কাছ থেকে ১৪৯ ইনিংসে পেয়েছে ৫০৭৪ রান। ১১১ ইনিংসে ৪৩৩০ রান নিয়ে নিউজিল্যান্ডের টপ অর্ডার আছে তিন নম্বরে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর