আইপিএলে লক্ষ্ণৌয়ের নতুন অধিনায়ক পন্ত

নতুন দলে নেতৃত্ব পেয়েই জানালেন, অন্য দলকে নিয়েই ভয়ে ছিলেন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

এই মৌসুমেই নতুন দলে গেলেন, অধিনায়কত্বও পেয়ে গেলেন। গত মৌসুমে লোকেশ রাহুলকে ঘিরে নাটকের জন্ম দেওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি) এই মৌসুমে আইপিএলে ঋষভ পন্তকে দলে টেনে অধিনায়ক হিসেবেও ঘোষণা দিয়েছে। তবে সেটা তো অনুমিতই ছিল। অননুমেয় হয়ে এসেছে অধিনায়ক হতে না হতেই ঋষভ পন্তের বলা কথা। আইপিএলের নিলামের সময়ে তাঁকে পাঞ্জাব কিংস দলে টানতে পারে, এটা নিয়েই নাকি ভয়ে ছিলেন পন্ত।

আইপিএলের এবার মেগা নিলামে নিলামের আগে মূলত দুটি দলের চোখ পন্তের ওপর আছে বলে শোনা যাচ্ছিল – চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। চেন্নাইকে ঘিরে গুঞ্জনের কারণ ছিল, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পন্তের ভালো সম্পর্ক। শোনা যাচ্ছিল, আজ যাচ্ছি কাল যাচ্ছি করে করেও আইপিএলে একেকটি মৌসুম খেলে ফেলা ধোনির উত্তরসূরি হিসেবেই পন্তকে ভাবছে চেন্নাই।

অন্যদিকে পাঞ্জাব এবার কোচ বদলেছে, তাদের কোচ হয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তি গত মৌসুমেও দিল্লি ক্যাপিট্যালসের কোচ ছিলেন, যে দলে খেলেছেন পন্ত। সে কারণে ধারণা করা হচ্ছিল, পন্টিং হয়তো পাঞ্জাবে পন্তকেও নিতে আগ্রহ দেখাবেন।

ওদিকে লক্ষ্ণৌ আগের মৌসুমের অধিনায়ক লোকেশ রাহুলকে এবার রিটেইন না করায় তাদেরও এমন কাউকে দরকার ছিল, যিনি অধিনায়কও হতে পারবেন। শেষ পর্যন্ত তারাই পেল পন্তকে।

আইপিএল নিলামের আগের এতসব গুঞ্জনের সময়ে তাঁর মনে কী চলছিল, এ নিয়েই সম্প্রতি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়েছিল পন্তকে। সে প্রশ্নের উত্তরেই পন্ত যা বললেন, তা শুনে পাঞ্জাব ভক্তদের কিছুটা মনোক্ষুণ্ণ হতে পারে। ‘আমার শুধু একটাই দুশ্চিন্তা ছিল – পাঞ্জাব (হাসি)। ওদের পার্সে অনেক টাকা বাকি ছিল। যখন শ্রেয়াস (আইয়ার) পাঞ্জাবে গেল, তখনই কেবল মনে হতে শুরু করল যে আমি তাহলে এলএসজিতে যেতে পারব। তবে সেটা তো শুধুই সম্ভাবনা ছিল। দিন শেষে নিলামে কিছুই বলা যায় না।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর