বিপিএলে ক্রিকেটাররা টাকা পাচ্ছেন না? ‘সত্যানুসন্ধান’ কমিটি গঠন এনএসসি-র

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ এএম

এবারের বিপিএলে মাঠের খেলাকে ছাপিয়ে বেশি আলোচনায় এসেছে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ উঠেছে। চুক্তি অনুযায়ী অর্থ না পেয়ে বিসিবির কাছেও কয়েকজন খেলোয়াড় অভিযোগ করেছিলেন এর আগে। পারিশ্রমিক বকেয়া থাকায় দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা তো মাঠেই নামেননি। চিটাগং কিংসের বিরুদ্ধেও খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে।

এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সংক্রান্তে ৩ সদস্য বিশিষ্ট এ ‘সত্যানুসন্ধান কমিটি’কে সব অভিযোগ তদন্ত করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। ২০২৫ বিপিএলকে সাজানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় লক্ষ্য অর্জনের একটি সোপান হিসেবে। প্রধান উপদেষ্টা স্বয়ং এ নিয়ে বেশ কিছু উদ্ভাবনী ধারণা প্রদান করেছেন।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিপিএলের সফল আয়োজনের লক্ষ্যে ৩টি ক্রীড়া অবকাঠামো মেরামত ও সংস্কারে সরকারের দিক থেকে বড় অঙ্কের অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।

ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ইস্যুতে তদন্ত কমিটি গঠন সম্পর্কে বলা হয়েছে, ‘চলতি বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর মর্মে প্রতীয়মান হয়। উদ্ভূত প্রেক্ষাপটে বিপিএল-২০২৫ কে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষা করে খতিয়ে দেখার জন্য একটি ‘সত্যানুসন্ধান' কমিটি’ গঠন করা হলো।’

এসএসসির পরিচালককে (ক্রীড়া) আহ্বায়ক করে বানানো এ কমিটিতে আরও আছেন এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব ও সংস্থাটির সহকারী পরিচালক (ক্রীড়া)। এ কমিটির একটি অনুলিপি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিকে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি-র অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন কাঠামো অনুসারে, এখন থেকে চারদিনের ম্যাচে...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর