বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একাধিক সংবাদমাধ্যমকে বিসিবির সূত্র খবরটি নিশ্চিত করেছেন।

গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলকে ঘিরে আলোচনা শুরু থেকেই হচ্ছে। ম্যাচে অতিরিক্ত রান দেওয়া, দল নির্বাচন, অপরিচিত বিদেশি ক্রিকেটার, ম্যাচের কিছু নির্দিষ্ট সময়ে বড় রানের ওভার হওয়া- বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছিল।

এনামুল এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। ৩২ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। পরে তাঁকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী বলেছিল এনামুলকে ব্যাটিংয়ে নির্ভার করতে এই সিদ্ধান্ত। মজার ব্যাপার, সে সিদ্ধান্তের আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন এনামুল।

এদিকে রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে। এর মধ্যেই এনামুলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এসেছে।

জাতীয় দলের ৭৪টি ম্যাচ খেলেছেন এনামুল। এবারের বিপিএলে ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ করেছেন ৩৯২ রান। প্লে-অফ খেলতে পারলে সে রান বাড়ানোর সুযোগ ছিল তাঁর। রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। আজ খুলনা তাদের ম্যাচ জিততে না পারলে প্লে-অফে উঠে যাবে নানা কারণে বিতর্কের জন্ম দেওয়া রাজশাহী।

হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৬
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর ২৫ জন বোর্ড সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম...
এর আগে গত বছরের মে মাসে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। সাবেক অস্ট্রেলিয়ান এ তারকা পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পারিবারিক কারণ দেখিয়ে...
ওই বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রতিনিধি দল যথাসময়ে তাঁদের প্রতিবেদন আইসিসির কাছে জমা দেবে। এর আগে বিষয়টি নিয়ে তারা গণমাধ্যমে কোনো ধরনের মন্তব্য করবেন না বলেও জানিয়েছে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর