বিদেশি ক্রিকেটারদের বেতন, বিমান টিকিট কিছুই দিচ্ছে না রাজশাহী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম

বিপিএলে একের পর এক বিতর্ক জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া মালিকপক্ষ ক্রিকেটারদের বেতন না দেওয়ার ক্ষেত্রে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সমস্যা নিরসনে শুধু বিসিবি নয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও হস্তক্ষেপ করতে হয়েছে।

গতকাল গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেছেন, এটাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। কিন্তু এখনো বিদেশি ক্রিকেটারদের বেতন নিয়ে সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে।

সংবাদমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর এক প্রতিবেদনে জানিয়েছে, রাজশাহীর টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরও ছয় বিদেশি ক্রিকেটারের কেউই এখনো হোটেল ছাড়েননি। কারণ, তাদের বকেয়া বেতন ও ফেরার বিমান টিকেট দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে শুধু রায়ান বার্ল ও মোহাম্মদ হারিস ২৫% বেতন পেয়েছেন, বাকিরা এক টাকাও পাননি। দৈনিক ভাতা নাকি বার্লের  ১১ দিন বাকি। বাকিদের অবস্থা আরও খারাপ।

এদিকে বার্লদের বেতন ও বিমান টিকিট যে দেওয়া হয়নি, সেটা নিশ্চিত করেছেন বার্ল নিজেই।  সংবাদমাধ্যম ডেইলি সানকে বার্ল জানিয়েছেন, ‘কোনো আপডেট নেই। আমাদের পরিস্থিতি আগের মতোই আছে।’

ডেইলি সানকে বার্ল বলেছেন, এখন পর্যন্ত মাত্র ২৫% বেতন দেওয়া হয়েছে এবং ফেরার টিকিট দেওয়া হচ্ছে না তাদের, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই। পরিস্থিতি ভালো ঠেকছে না।’

এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর