দুই বছর নিষিদ্ধের ভয়ও তাঁকে সিদ্ধান্ত থেকে পিছু হঠাল না

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০১:২৬ পিএম

গত মৌসুমে আইপিএল শুরুর ১০ দিন আগে ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন হ্যারি ব্রুক। কারণ হিসেবে দাদীর মৃত্যুর পর পরিবারকে সময় দেওয়ার কথা উল্লেখ করেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।

আবারও আইপিএলকে না করে দিয়েছেন ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যান। আইপিএল শুরুর দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকতে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুক। ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন উল্লেখ করে ইংলিশ ব্যাটসম্যান জানিয়েছেন, বিশ্রাম নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ জন্য দিল্লি ক্যাপিটালস ও সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন তিনি।

আগেরবার নাম প্রত্যাহার করার পর কোনো ঝামেলায় না পড়লেও এবার বড় ধরনের ‘শাস্তির’ মুখে পড়তে পারেন ব্রুক। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, আগামী দুই মৌসুম ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে নিষিদ্ধ হতে পারেন তিনি।

আইপিএল কর্তৃপক্ষ নতুন এ নিয়মটা করেছিল গত বছরের সেপ্টেম্বরে। সেই নিয়মে বলা হয়েছে, ‘নিলামে নাম লেখানো ও দল পাওয়ার পর কোনো খেলোয়াড় টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিলে, টুর্নামেন্টে ও নিলামে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ থাকবেন তিনি।

নতুন নিয়মের পর, গত নভেম্বরের মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপি দিয়ে ব্রুককে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগে দিল্লিকে দুঃসংবাদ দিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের তিন সংস্করণেই নিয়মিত মুখ ব্রুক। খেলেছেন সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও। তবে ব্যাট হাতে মোটেও নিজেকে মেলে ধরতে পারেননি। তিন ম্যাচে মোটে ৪৭ রান করেছেন ব্রুক। ইংল্যান্ডও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। দলীয় ব্যর্থতায় ইংলিশদের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। এরপর থেকেই গুঞ্জন, অধিনায়কের ব্যাটনটা উঠতে যাচ্ছে ব্রুকের হাতেই।

এমন গুঞ্জনের মধ্যেই আইপিএল ছাড়ার সংবাদ দিলেন ব্রুক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ব্রুক লিখেছেন, ‘আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি। এ সিদ্ধান্তের জন্য দিল্লি ক্যাপিটালস ও তাঁদের সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’

ব্রুক যোগ করেন, ‘আমি ক্রিকেটকে খুব ভালোবাসি। আর ছোট থেকেই দেশের জন্য খেলার স্বপ্ন দেখেছি। আর এ পর্যায়ে এসে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত খুশি।’

এরপর ব্রুক লিখেছেন, ‘কাছের মানুষদের সঙ্গে কথা বলেই আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ড ক্রিকেটের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। আর আসন্ন সিরিজগুলোতে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চাই।’

জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করতে আগামী কিছুদিন বিশ্রাম প্রয়োজন, আর সে কারণেই আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ব্রুক। এ প্রসঙ্গে ইংলিশ ব্যাটসম্যান লিখেছেন, ‘ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করার পর নিজেকে পুনরায় চনমনে করতে আমার কিছুটা সময় লাগবে। আমি জানি, সবাই আমার বিষয়টা বুঝবে না। আমি সেটা আশাও করি না। তবে আমাকে সেটাই করতে হবে, যেটা আমার কাছে সঠিক মনে হয়। আর দেশের জন্য খেলাই আমার কাছে সবার আগে এবং এটাই আমার লক্ষ্য। যে সুযোগ আর সমর্থন আমি পাচ্ছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর