শচীনকে পেছনে ফেলে টেস্টে ফিফটির নতুন রেকর্ড রুটের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

বার্মিংহামেও ইংল্যান্ডের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। লিডস ও লর্ডসে হওয়া আগের দুই টেস্টের মতো, এবারও বড় ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। টেস্টের চতুর্থ ইনিংসে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ৮ উইকেটের জয় এনে দেন রুট।

ফিফটি পেরোনো ইনিংস খেলার পথে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের নাম উঠেছে আরও একটি রেকর্ডে। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে এখন সবচেয়ে বেশি ফিফটির মালিক জো রুট।

লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি ৫১টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকারের টেস্ট ফিফটি ৬৮টি। ২০০ টেস্ট খেলে এ কীর্তি গড়েন ভারতীয় কিংবদন্তি। শচীনকে ফিফটির সংখ্যায় ছাড়িয়ে যেতে জো রুটকে খেলতে হলো ১৬৯ টেস্ট।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে ফিফটি করে ছাড়িয়ে গেলেন টেন্ডুলকারকে। সেটাও টেন্ডুলকারের চেয়ে ৩১ ম্যাচ কম খেলে।

 

টেস্টে সবচেয়ে বেশি ফিফটি

৬৯- জো রুট

৬৮- শচীন টেন্ডুলকার

৬৬- শিবনারায়ণ চন্দরপল

৬৩- অ্যালান বোর্ডার

৬৩- রাহুল দ্রাবিড়

৬২- রিকি পন্টিং

 

ফিফটিতে টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি এজবাস্টনে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন রুট। বার্মিংহামের এই মাঠে টেস্টে ১ হাজারের বেশি রান করা প্রথম ব্যাটসম্যান তিনি। এটি নিয়ে চারটি ভিন্ন মাঠে ১ হাজারের বেশি টেস্ট রান হলো রুটের। লর্ডসে তাঁর রান ২ হাজার ২০৩। ম্যানচেস্টারে করেছেন ১ হাজার ১২৮ রান এবং দ্য ওভালে ১ হাজার ৫০ রান। এর সঙ্গে এজবাস্টনেও ১ হাজার রানের গণ্ডি পেরোলেন।

এর আগে মাত্র দুজন ক্রিকেটার চারটি ভিন্ন ভেন্যুতে ১ হাজারের বেশি টেস্ট রান করার কীর্তি গড়েছিলেন। এর একজন সাউথ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস এবং অন্যজন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর