অক্টোবরে হারিয়েছিলেন পদ, ২ বছরের জন্য ফিরে এলেন নতুন দায়িত্ব নিয়ে

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম

২০২৪ সালে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও কানাডাকে হারিয়ে সুপার এইটে চলে যায় যুক্তরাষ্ট্র। ইউএসএ ক্রিকেটের এমন রূপকথার উত্থানের পেছনের কারিগর ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। তবে জুনে এই কীর্তির পর অক্টোবরেই চাকরি হারান এই কোচ।

যুক্তরাষ্ট্রের চাকরি হারানোর পর এবার নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন স্টুয়ার্ট ল। সন্দীপ লামিচানেদের কোচ মন্টি দেসাইয়ের সঙ্গে এই বছরের ফেব্রুয়ারিতে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের চুক্তি শেষ হয়ে যায়। সে জায়গায় ২ বছরের জন্য স্টুয়ার্ট ল-কে নিয়োগ দিয়েছে নেপাল।

অস্ট্রেলিয়ান এই কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছে। সেই টুইটে নেপাল ক্রিকেট লিখেছে, ‘অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টুয়ার্ট ল-কে প্রধান কোচ নিয়োগ দেয়া হয়েছে। নেপাল ছেলেদের জাতীয় দলের দায়িত্ব আগামী ২ বছরের জন্য নিচ্ছেন ল।’ 

এর আগে যুক্তরাষ্ট্রের চাকরি হারানোর পেছনে গুরুতর অভিযোগ এসেছিল অস্ট্রেলিয়ান এই কোচের বিরুদ্ধে।

দলের ভেতর কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মিলে অন্তর্কোন্দলের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, দলের ভেতর বৈষম্য, বিভেদ, অবিশ্বাস ও নিজের পছন্দের খেলোয়াড়দের জায়গা দেওয়ারও অভিযোগ ছিল।

অস্ট্রেলিয়ান এই কোচের কোচিং পেশায় বেশ সুনাম আছে। বাংলাদেশ, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার কোচের দায়িত্বও সামলানোর অভিজ্ঞতা রয়েছে ল-র।

আগামী জুনে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নেপাল ক্রিকেটের সঙ্গে স্টুয়ার্ট ল-র পথচলা শুরু হবে। 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর