নামের ভারেই খেলছেন রোহিত, অন্য কেউ হলে দলে জায়গাই হতো না

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম

জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না রোহিত শর্মার। তবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে দলকে শিরোপা জেতানোর পথে এগিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু আইপিএলে এসে আবারও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন ডানহাতি এ ওপেনার।

তিন ম্যাচ খেলে ফেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে, এর মধ্যে তাঁর ধকল কমাতে দুই ম্যাচে তাঁকে 'ইম্প্যাক্ট সাব' হিসেবে শুধু ব্যাটিংই করিয়েছে মুম্বাই। কিন্তু তিন ম্যাচে রোহিত রান করলেন মাত্র ২১। তাঁর এ অবস্থা দেখে ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেই দিয়েছেন, শুধু নামটা রোহিত বলেই এখনো মুম্বাই তাঁকে দলে রেখেছে!

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ডাক মারার পর গুজরাটের বিপক্ষে রোহিত আউট হয়েছেন ৮ রান করেই। ওই দুই ম্যাচেই হেরেছে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস। অবশ্য মুম্বাই দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে। কিন্তু ব্যর্থতা ঘোচেনি রোহিতের। গতকালও ১২ বলে ১৩ রান করে আন্দ্রে রাসেলের বলে হারশিত রানার হাতে সহজ ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেছেন ডানহাতি ওপেনার।

অনুমিতভাবেই মুম্বাই ওপেনারের রানখরা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপে ভনও ধুয়ে দিয়েছেন রোহিতকে।

সাবেক ইংলিশ ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, রোহিত শর্মা জাতীয় দলের অধিনায়ক হতে পারলে মুম্বাইয়ের নেতৃত্বভার কেন পাবেন না? এ প্রসঙ্গে ভনের ভাষ্য, ‘মুম্বাইয়ে রোহিত শর্মার বিষয়টা আমার মাথায় ঢোকে না। সবসময় ভাবি, ও (রোহিত) যদি ভারতের অধিনায়ক হিসেবে এতই ভালো হয়, তবে মুম্বাইয়ের অধিনায়ক নয় কেন? এই বিষয়টা আমি বুঝতেই পারছি না। ও ভারতের জন্য দুর্দান্ত এক অধিনায়ক। (জাতীয় দলের নেতৃত্বে) ও দারুণ করছে।’

ভন যোগ করেন, ‘সাদা বলের ক্রিকেটে (টি-টোয়েন্টি ও ওয়ানডে) গত কয়েক বছরের দিকে তাকান। এখন ওকে যদি জাতীয় দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়, তাহলে কেন ও একটা ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক হতে পারবে না? ও পুরো মৌসুমটাই খেলবে। সম্ভবত আমি গত মৌসুমের বিতর্কটাই আবার সামনে নিয়ে আসছি।'

গত মৌসুমে রোহিতকে সরিয়ে মুম্বাইয়ের নতুন অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। এ নিয়ে সে সময় জলঘোলা কম হয়নি। তা অধিনায়ক ইস্যুতে রোহিতের পক্ষে থাকা ভন সাম্প্রতিক রানখরা নিয়ে আবার রোহিতকে তুলোধনা করেছেন।

সাবেক ইংলিশ ওপেনারের ভাষায়, ‘ওর রানগুলোর দিকে তাকান। মনে রাখা উচিত, আমরা রোহিতকে এখন শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করছি। ও কিন্তু আর মুম্বাইয়ের অধিনায়ক নয়। তাই গড়পড়তা রান নিয়ে দলে টিকে থাকা যাবে না। কিন্তু ওর রানগুলো (০, ৮, ১৩) সত্যিই গড়পড়তা।’

এমন হতশ্রী পারফরর্ম্যান্সের জন্য রোহিতকে শূলে চড়াতেও ছাড়েননি ভন, ‘তোমার নামটা যদি রোহিত শর্মা না হতো, তাহলে সম্ভবত এমন গড়পড়তা রান করে কোনো একটা পর্যায়ে দলে জায়গা হারাতে। রোহিত শর্মার মতো খেলোয়াড়ের কাছে এমন পারফরম্যান্স মোটেও কাম্য নয়।’

পরক্ষণই ভন বলেন, ‘ও যদি অধিনায়ক হতো, তখন রানটা তেমন তেমন বিষয় হয়ে দাঁড়াত না। কারণ তখন নেতা হিসেবে দলের পারফরম্যান্সে নিজের জ্ঞান, কৌশল কিংবা চিন্তাভাবনা যোগ করছে, যেটা ওকে ভারতের জাতীয় দলের করতে দেখি এবং অতীতে মুম্বাইয়ের হয়েও করেছে। কিন্তু যেহেতু তুমি আর অধিনায়ক নও, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলছ, তোমাকে সে বিবেচনাতেই বিচার করা হবে। ওকে অবশ্যই রান করতে হবে।’

তবে তাই বলে রোহিতকে এখনই দল থেকে বাদ দিতে না করেছেন ভন। পরিবর্তে বর্তমান পরিস্থিতি নিয়ে রোহিতের সঙ্গে ম্যানেজমেন্টকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন সাবেক এ ইংলিশ ক্রিকেটার। ভনের ভাষায়, ‘আমি বলছি না যে তারা (মুম্বাই) ওকে (রোহিতকে) বাদ দিক। আমিও ওকে দল থেকে বাদ দিতাম না। মুম্বাই আগের দুই ম্যাচে যে ভুল করেছে, সেটা কাটিয়ে উঠতে এমন অভিজ্ঞ সিনিয়রের দরকার আছে।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর