আবারও স্লো ওভাররেইটের শাস্তি পেল পাকিস্তান

একটা দলই যেন তাদের সব পরিকল্পনা এলোমেলো করে দেয়  

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পিএম

নিউজিল্যান্ডের সামনেই কি পাকিস্তানের বোলিং নিয়ে যত পরিকল্পনা এলোমেলো হয়ে যায়? না হলে বারবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই কেন স্লো ওভার রেইটের ঝামেলায় পড়বে পাকিস্তান?

হ্যামিল্টনে গতকাল তিন ওয়ানডের সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৪ রানে হেরে পাকিস্তানের সিরিজ হার নিশ্চিত হয়েছে। এরপর আজ জানা গেল, গতকালের ম্যাচে ওভাররেইটের হিসাবে নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এ নিয়ে সিরিজের দুই ওয়ানডের দুটিতেই বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করার ক্ষেত্রে ধীরগতির কারণে জরিমানা গুনতে হলো পাকিস্তানকে। নেপিয়ারে গত ২৯ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৩ রানের হারের পথে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভারের হিসাবে পিছিয়ে ছিল পাকিস্তান।

শুধু এই সিরিজের দুই ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই এমন ঝামেলা হলো পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওভাররেইট স্লো ছিল। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বেই বাদ পড়া পাকিস্তান টুর্নামেন্টে তিন ম্যাচের মধ্যে দুটি খেলতে পেরেছে, বাংলাদেশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি বাতিল হয়েছে। তার মানে, নিষ্পত্তি হওয়া সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই (তিনটিই নিউজিল্যান্ডের বিপক্ষে) স্লো ওভাররেইটের শাস্তি পেল পাকিস্তান।

গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল ও চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন পাকিস্তানের বিপক্ষে স্লো ওভাররেইটের অভিযোগ আনেন। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অভিযোগ মেনে নেন। ফলে আর শুনানির দরকার পড়েনি।

আইসিসির আচরণ বিধিমালার ২.২২ ধারা অনুযায়ী, বোলিংয়ের জন্য নির্ধারিত সময়ের চেয়ে কোনো দল যত ওভারের হিসাবে পিছিয়ে থাকবে, তার প্রতিটি ওভারের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হবে। পাকিস্তান গতকাল ১ ওভার পিছিয়ে থাকায় তাই ৫ শতাংশই জরিমানা হয়েছে।

সিরিজের দুই ম্যাচেই ব্যাটিং ধসের কারণে হার দেখার পাশাপাশি বোলিংয়ে স্লো ওভাররেইটের কারণে জরিমানাও গুনতে হওয়া পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নামবে আগামী পরশু, মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর