জাতীয় দলের অধিনায়ক তিনি, মাদক পাচারের অভিযোগে ধরা পড়লেন বিমানবন্দরে

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম

আগামী ১৮ এপ্রিল কেইম্যান আইল্যান্ডসে তাঁর জাতীয় দলকে উত্তর আমেরিকা কাপের ম্যাচে নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু এর আগেই মাদক সরবরাহে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে পুলিশের কাছে আটক হয়েছেন কানাডার ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে গত রোববার (৩০ মার্চ) বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে স্থানীয় পুলিশ।

কানাডা জাতীয় দলের অধিনায়কের আটকের বিষয়টি সর্বপ্রথম জানিয়েছে ক্যারিবিয়ান সংবাদমাধ্যম জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার।’ সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানানো হয়, ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে কার্টনের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জাতীয় দলের অধিনায়কের এমন কঠিন সময়ে কানাডা ক্রিকেট বোর্ড তাঁর পাশে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে ক্রিকেট কানাডা জানিয়েছে, ‘জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কার্টনের বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগ এবং তাঁর আটকের বিষয়ে ক্রিকেট কানাডা অবগত আছে। আমরা অত্যন্ত সক্রিয় ও নিবিড়ভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

কার্টনের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে কানাডার বোর্ড বিবৃতিতে আরও জানিয়েছে, ‘ক্রিকেট কানাডা দলের সবাইকে সমর্থন দিয়ে যাবে। কারণ, ওরা আমাদের গর্ব এবং পেশাদারিত্বের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে যাচ্ছে।’

পুলিশের তদন্ত চলমান থাকায় উত্তর আমেরিকা কাপে কার্টনের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কানাডার হয়ে এখন পর্যন্ত ২১ ওয়ানডেতে ৫১৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন কার্টন।

কানাডার হয়ে খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২০২০ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন।

নিকোলাস কার্টনের জন্মস্থান ক্যারিবিয়ান অঞ্চল বার্বাডোজে। তবে তাঁর মা কানাডিয়ান। সেই সূত্রে ওয়েস্ট ইন্ডিজের যুব দলে খেলার পর কানাডা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
দুদকের তরফ থেকে দুর্নীতির অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি দুদকের প্রতি দুর্নীতির প্রমাণ উন্মুক্ত করার...
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর