আইপিএলে মঙ্গলবারে দুই ম্যাচ কেন?

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

আইপিএল মানেই গত কয়েক বছরে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রোববার ই শুধু দুটি ম্যাচ। সপ্তাহের ব্যস্ততার দিনগুলোতে ম্যাচ মানেই রাতের ম্যাচ। আইপিএলের পরিসর বাড়ার পর শনিবারেও মাত্র একটি ম্যাচ দেখা যায় ইদানীং। 

সেই আইপিএলে আজ ৮ এপ্রিল মঙ্গলবার দুটি ম্যাচ আয়োজিত হচ্ছে। অথচ আইপিএলের সূচি যখন ঘোষণা করা হয়েছিল, তখন ৮ এপ্রিলের সূচিতে একটি ম্যাচই ছিল- রাত ৮টায় পাঞ্জাব বনাম চেন্নাই। কিন্তু সে ম্যাচের আগেই আজ বিকেল ৪টায় ইডেন গার্ডেনসে খেলতে নেমেছে কলকাতা ও লক্ষ্ণৌ।

এ ম্যাচটি অবশ্য গত রোববারই হওয়ার কথা ছিল। কিন্তু দুই দিন পিছিয়ে আজ আয়োজিত হচ্ছে সে ম্যাচ। কিন্তু কেন?

এর পেছনে কলকাতা পুলিশের অবদান আছে। পুলিশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) জানিয়েছিল, শহরজুড়ে সেদিন রাম নবমী চলবে বিধায় সেদিন তাদের পক্ষে আইপিএলের ম্যাচের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। এ কারণে বিসিসিআই ম্যাচের দিন বদলে দিয়েছে। উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও পূজার ভিড়ের কথা চিন্তা করে পাকিস্তানের ম্যাচের দিনক্ষণ বদলানোর অনুরোধ করেছিল কলকাতা পুলিশ।

পয়েন্ট টেবিলে সমান ৪ পয়েন্ট নিয়ে আজ পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে কলকাতা ও লক্ষ্ণৌ। তবে রানরেটে কিছুটা এগিয়ে আছে কলকাতা। অবশ্য মাঠের খেলায় আজ এখনো পর্যন্ত প্রাধান্য লক্ষ্ণৌর। টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা ১২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১২২ রান করেছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর