শাস্তিকে পাত্তা দেওয়ার সময় নেই তাঁর, কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখালেন আবার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম

আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্পিনার দিগভেশ সিং রাঠি মাঠে নামলে আলোচনার জন্ম না দিয়ে ফিরতে পারেন না। আইপিএলে নিজের স্পিন দিয়ে দলের জয়ে অবদান তো রাখছেনই সেই সঙ্গে জরিমানাও দিচ্ছেন। তাও আবার উইকেট পাওয়ার পর উদযাপনের জন্য। সুপার জায়ান্টসের এই লেগ স্পিনার 'নোটবুক' উদযাপন করে দুই ম্যাচে জরিমানা দিয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৫০০ রূপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৯১ হাজার ৩২৪ টাকা। 

উইকেট পাওয়ার পরেই ব্যাটসম্যানদের উদ্দেশ্যে নোটবুক উদযাপন করেন দিগভেশ রাঠি। যা আইপিএলের খেলোয়াড়দের আচরণবিধি লঙ্ঘন। উদযাপনের মাধ্যমে ক্রিকেটারকে কেউ অসম্মানজনক করলেই আইপিএল কর্তৃপক্ষ শাস্তি দেয়। 

লক্ষ্ণৌর স্পিনার রাঠি আজকের কলকাতার নাইট রাইডার্সের লড়াইয়ের আগে নিজেদের উদযাপনের জন্য এক ম্যাচে ২৫ শতাংশ ও আরেক ম্যাচে ৫০ শতাংশ জরিমানা গুনেছেন। আইপিএলের প্রতি ম্যাচ ফি বাবদ ক্রিকেটাররা ৭ লাখ ৫০ হাজার রূপি পাচ্ছেন এবার। রাঠি এখন পর্যন্ত দুই ম্যাচে ৫ লাখ ৬২ হাজার ৫০০ রূপি জরিমানা দিয়েছেন।  

কলকাতার বিপক্ষে ফের নোটবুক উদযাপন। ছবি: এক্স  

এত মোটা অঙ্কের আর্থিক জরিমানার সঙ্গে দুইটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন রাঠি। তবে এত শাস্তির পরেও আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লক্ষ্ণৌ ৪ রানের জয়ের ম্যাচে ফের একই ধরনের নোটবুক উদযাপন করেছেন রাঠি। ইডেন গার্ডেনসে সুনীল নারাইনকে আউটের পর আজকে মাঠের ঘাসে কিছু একটা লেখার মতো অভিনয় করেছেন রাঠি, যাকে অনেকেই নোটবুক উদযাপনের নতুন রূপ হিসেবে দেখছেন। 

যদি ম্যাচ রেফারি এটি কোড অফ কন্ডাক্টের পরিপন্থী হিসেবে রাঠিকে শাস্তি দেন তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। রাঠি আজকের ম্যাচে শাস্তি পেলে তিনটি ডিমেরিট পয়েন্ট হলেই তিনি পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন। এমনটা হলে গুজরাট টাইটানসের বিপক্ষে পরের ম্যাচে এই লেগ স্পিনারকে পাবে না সুপার জায়ান্টস।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর