ছয় দলের অলিম্পিকে জায়গা হবে বাংলাদেশের?

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

দ্বিতীয়বারের মতো অলিম্পিকে দেখা যাবে ক্রিকেট। ১৯০০ প্যারিস অলিম্পিকে মাত্র দুই দল অংশ নেওয়ার পর এই সমসাপেক্ষ খেলা (দুই দিন ব্যাপী ম্যাচ) আর দেখা যায়নি। লস অ্যাঞ্জেলেস গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটের মাধ্যমে আবার বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে হাজির হচ্ছে ক্রিকেট।

২০২৮ অলিম্পিকে ক্রিকেট দেখা গেলেও খুব বেশি দল পাচ্ছে না তাতে অংশগ্রহণের সুযোগ। ছেলে ও মেয়েদের ইভেন্টে মাত্র ছয়টি দলকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিটি স্কোয়াডে ১৫ জন সদস্য রাখা যাবে। 

কিন্তু ছয়টি দল কীভাবে নির্বাচিত হবে, সেটা এখনো জানা যায়নি। র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ছয় দলকে সুযোগ দেওয়া হবে নাকি, আগামী ২০২৬ বা ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সকে বিবেচনা করা হবে, সেটাও বলা হয়নি। 

এর মধ্যে আরেকটি বিষয়ও বিবেচ্য, আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র নিজেদের জায়গা দাবি করতেই পারে। সেক্ষেত্রে দল সংখ্যা কমে পাঁচে নেমে আসবে। 

তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ যদি বাছাইপর্ব পার হয়ে বিশ্বকাপে সুযোগ পায়, তখন টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েও একটা প্রশ্ন থাকবে। কারণ, ক্যারিবিয়ান দ্বীপ দেশগুলো ওয়েস্ট ইন্ডিজ নামে ক্রিকেট খেললেও অলিম্পিক বা বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতায় আলাদাভাবে অংশ নেয়। ২০২২ কমনওয়েলথ গেমসে নারী টি-টোয়েন্টিতে বারবাডোস অংশ নিয়েছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় সেবার তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।

২০২৩ সালে যখন অলিম্পিকে ক্রিকেটের অংশ নেওয়া নিশ্চিত হয়, তখনই বলা হয়েছিল ছয়টি দল অংশ নেবে। গতকাল বুধবার আনুষ্ঠানিক ঘোষণায় নারী ও পুরুষের ইভেন্টের জন্য ৯০ জন করে অ্যাথলেটের জায়গা বরাদ্দ করে আয়োজক কমিটি সেটাই নিশ্চিত করেছে।

এদিকে অলিম্পিক আয়োজক কমিটির কাছে আইসিসি দল নির্বাচনের জন্য একটি পরামর্শ দিয়েছে। নির্দিষ্ট কাট-অফ সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা ছয় দলকে বেছে নিতে বলছে তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এ বছরই জানিয়ে দেওয়া হবে।

এদিকে র‍্যাঙ্কিং বা বৈশ্বিক টুর্নামেন্টের অতীত বা সাম্প্রতিক পারফরম্যান্স- দুটো বিবেচনা করলেও বাংলাদেশের অলিম্পিকে অংশগ্রহণের সম্ভাবনা খুব ক্ষীণ। টি-টোয়েন্টি বাংলাদেশ পুরুষ দল ছয় বা এর উপরে শুধু একবারই উঠতে পেরেছিল (২০১২)।  বর্তমানে বাংলাদেশের অবস্থান নয়ে। নারী ক্রিকেট দলের অবস্থানও তাই। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠলেও ছেলেদের দল শেষ পর্যন্ত কোনো ম্যাচ না জিতে হয়েছিল সপ্তম। বিশ্বকাপে বাংলাদেশের এটাই সেরা পারফরম্যান্স। আর নারী ক্রিকেট দলও বিশ্বকাপে কখনো শীর্ষ ছয়ে থাকতে পারেনি।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর