ডিপিএলে সন্দেহজনক আউট নিয়ে তদন্তে নামছে বিসিবি 

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ম্যাচের সন্দেহজনক এক আউটের দৃশ্য ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়। ইচ্ছাকৃত মনে হওয়া স্টাম্পড আউটের সেই ঘটনা নিয়ে এবার তদন্তে নামার ঘোষণা দিয়েছে বিসিবি। 

শাইনপুকুরের দুই জন ব্যাটসম্যানের আউটের ঘটনা সন্দেহের তৈরি করেছে। রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরের স্টাম্পড আউটের ধরণ দেখে ম্যাচ পাতানোর সন্দেহ জাগিয়েছে। বিশেষ করে শেষ উইকেটে মিনহাজুল আবেদীনের ডাউন দ্য উইকেটে এসে স্টাম্পড আউটের ঘটনাটি বেশ সন্দেহজনক।  

উইকেটকিপার স্টাম্প ভাঙার আগেই ব্যাটটা ক্রিজের ভেতর নেওয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের কাছে। কিন্তু ক্রিজের ভেতরে ব্যাট নেওয়ার সুযোগ পেয়েও তা না নিয়ে ব্যাট শূন্যে ভাসিয়ে রেখেছিলেন মিনহাজুল। অনেকটা সময় পেয়েও তাঁর ক্রিজে না যাওয়া সন্দেহের মাত্রা বাড়িয়েছে। 

আজ এক বিবৃতিতে বিসিবি বলছে, ‘বিসিবি ক্রিকেটের মধ্যে সততা ও নৈতিক মান বজায় রাখার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চায়। কোনো ধরনের দুর্নীতি ও খেলার স্পিরিটকে ক্ষুণ্ন করে, এমন কোনো ঘটনার বিষয়ে জিরো টলারেন্স নীতি বিসিবির। বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকসু) এবং লিগের টেকনিক্যাল কমিটি ম্যাচের সাথে সম্পর্কিত অভিযোগের তদন্ত শুরু করেছে। বিসিবির তার অধীনে হওয়া সকল ক্রিকেট কর্মকাণ্ডের ন্যায্যতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের এমন সন্দেহজনক আউট নিয়ে গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। সর্বশেষ বিপিএলেও সন্দেহজনক পারফরম্যান্সের জন্য একাধিক ম্যাচ আলোচনায় এসেছিল। সেবারও তদন্ত হবে বলে জানিয়েছিল বিসিবি, আটটি ম্যাচকে সন্দেহজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। 

কিন্তু বিপিএল শেষ হলেও এখন পর্যন্ত তদন্তের রিপোর্ট আলোর মুখ দেখেনি। ফলে এবারও প্রশ্ন থেকে যাচ্ছে ডিপিএলের এই ঘটনা্র তদন্ত আলোর মুখ দেখবে কিনা।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর