অবসর? উল্টো চেন্নাইয়ের অধিনায়কই হয়ে গেলেন ধোনি

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পিএম

এই পাঁচদিন আগে যাঁর অবসরের গুঞ্জনে মিডিয়া-ফেসবুক সয়লাব হয়ে গেল, সেই মহেন্দ্র সিং ধোনিই উল্টো এবারের আইপিএলের বাকি মৌসুমের জন্য চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বে ফিরছেন! আইপিএলের দলটির কোচ স্টিফেন ফ্লেমিং আজ নিশ্চিত করেছেন এ খবর।

গুঞ্জনটার বয়স পাঁচদিনও হয়নি। গত শনিবার চেন্নাইয়ে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচের আগে খবর ছড়িয়ে পড়ে, ধোনি হয়তো সেই ম্যাচেই অবসর নিয়ে নিতে পারেন। গুঞ্জনের পেছনে কারণও অবশ্য ছিল, সে ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন ধোনির মা-বাবা ও মেয়ে জিভা।

এমনিতেই বয়স হয়ে গেছে ৪৩, গত দু-তিন মৌসুমে প্রতিবারই আইপিএল শুরু হয়েছে ‘এবারই কি ধোনির শেষ’ প্রশ্ন নিয়ে। এবারও ব্যতিক্রম হয়নি। এসবের সঙ্গে যোগ হলো একটা তথ্য, ২০০৮ আইপিএলের পর কখনো ধোনির মা-বাবা আইপিএলে ছেলের ম্যাচ দেখতে মাঠে যাননি। ধোনির অবসরের গুঞ্জন ছড়াতে সেদিন তাই সময় লাগেনি।

গুঞ্জন সেদিন সত্যি হয়নি। ধোনি খেলেছেন, মাঠ ছেড়ে গেছেন, এরপর মঙ্গলবার আবার পাঞ্জাব কিংসের বিপক্ষেও মাঠে নেমেছেন।

তা অবসরের গুঞ্জন তো সত্যিই হয়নি, উল্টো এখন ধোনি চেন্নাইয়ের অধিনায়ক হিসেবেই ফিরতে যাচ্ছেন। সেটা অবশ্য পরিস্থিতির কারণে। চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোট নিয়ে পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন। সে কারণে বাকি মৌসুমের জন্য আবার ধোনির হাতেই অধিনায়কত্ব ফিরিয়ে দিচ্ছে চেন্নাই।

আইপিএলে মৌসুমে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামবে চেন্নাই। তার আগে আজ চেন্নাই কোচ ফ্লেমিং জানিয়েছেন অধিনায়কত্বে বদলের খবর। প্রথমে গায়কোয়াড়ের চোটের অবস্থা জানিয়েছেন, ‘গুয়াহাটিতে ও চোটটা পেয়েছে। অনেক ব্যথা নিয়েই চলছে ও। এক্স-রে করিয়েছি আমরা, তবে সেটাতে চূড়ান্ত অবস্থা বোঝা যায়নি। এরপর এমআরআই করানো হয়েছে, তাতে ওর কনুইয়ে রেডিয়াল নেকে চিড় ধরা পড়েছে।’

বাকি মৌসুমে গায়কোয়াড় আর খেলতে পারবেন না জানিয়ে ধোনির হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার কথা এরপর জানিয়েছেন ফ্লেমিং, ‘(গায়কোয়াড়ের চোটের খবরে) খুব খারাপ লাগছে আমাদের, ওর (গায়কোয়াড়) জন্য খুব খারাপও লাগছে। আবার মাঠে নামার জন্য ও যে কত চেষ্টা করেছে, সেটা দেখে ভালো লেগেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্ত থেকে বাকি টুর্নামেন্টে ও আর খেলতে পারছে না। আমাদের একজন আনক্যাপড খেলোয়াড় আছে, এমএস ধোনি, সে আইপিএলের বাকি অংশের জন্য অধিনায়কত্ব করবে।’

গায়কোয়াড় কনুইয়ে ব্যথাটা পেয়েছিলেন গত ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে। তবে এরপরও দুটি ম্যাচে খেলেছেন। কিন্তু চোটের অবস্থা দেখে তাঁকে আর মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছে না চেন্নাই।

এবারের মৌসুমে শুরুটা একেবারেই ভালো হয়নি চেন্নাইয়ের। প্রথম ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে। দশ দলের আইপিএলের পয়েন্ট তালিকায় তারা এই মুহূর্তে আছে ৯ নম্বরে।

 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর