ক্ষমতা না বাড়ালে পদত্যাগ করার হুমকি দিলেন তিনি 

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম

পাকিস্তান ক্রিকেটে কোচ-অধিনায়কের দায়িত্ব নিয়ে সমালোচনা যেন থামার নামই নিচ্ছে না। কদিন আগেই সাবেক কোচ জেসন গিলেস্পি পাকিস্তানের ক্রিকেটে তাঁর দায়িত্বকালীন সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। এবার সেই রেশ না কাটতেই অধিনায়কের দায়িত্ব ছাড়ার হুমকি দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের এমন হুঁশিয়ারির পেছনে দল নির্বাচনের ক্ষেত্রে ম্যানেজমেন্টের বাড়তি হস্তক্ষেপের কারণ উঠে এসেছে। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, দল নির্বাচনের ক্ষেত্রে আরও বাড়তি ক্ষমতা চান রিজওয়ান। তাঁর চাওয়াকে বাড়তি গুরুত্ব দিতে হবে, নয়তো দায়িত্বই ছেড়ে দেবেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। 

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা টেলিকম এশিয়া স্পোর্টসকে জানিয়েছেন, নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমকে দলে না রাখার সিদ্ধান্তে হতাশ মোহাম্মদ রিজওয়ান। এমনকি কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ানকে দলে না রাখায় পিসিবি প্রধানের সঙ্গে এই দুজন সাক্ষাৎ করতে চেয়েছেন বলেও জানিয়েছেন পিসিবির ওই সূত্র।
 
রিজওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র টেলিকম এশিয়া স্পোর্টসকে এই ব্যাপারে বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সুযোগ পেলেই টি-টোয়েন্টি দল থেকে নিজের বাদ পড়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইবেন রিজওয়ান।’ 

বাবর-রিজওয়ানকে ছাড়া নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে পাকিস্তান, এরপর ওয়ানডেতে রিজওয়ানের নেতৃত্বেই পাকিস্তান হয়েছে হোয়াইটওয়াশ। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার এ দুই সিরিজ নিয়ে আক্ষেপের সুরে বলেন, ‘টি-টোয়েন্টি সম্পর্কে আমি কিছু বলতে পারি না, এটা আমার কাজ নয়। ঠিক যেমন এখানেও (ওয়ানডেতে) আমার হাতে সব কিছু নেই। (টি-টোয়েন্টি সিরিজে বাবর-রিজওয়ানকে বাদ দেওয়ার বিষয়ে) আমরা জানতামও না এবং আমাদের সঙ্গে পরামর্শও করা হয়নি। এটা উনাদের সিদ্ধান্ত ছিল এবং তাঁরা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং আমরা অন্য সময়ের মতোই সব মেনে নিয়েছি।’

সেই প্রতিবেদনের সূত্রটি আরও জানিয়েছে, প্রধান কোচ আকিভ জাভেদের সঙ্গে প্রথম দুই ওয়ানডের একাদশ নির্বাচন নিয়ে রিজওয়ান তর্কেই জড়িয়ে পড়েছিলেন। রিজওয়ান পাঁচজন নিয়মিত বোলার খেলাতে চেয়েছিলেন, কিন্তু আকিভ জাভেদের সিদ্ধান্তে চার নিয়মিত বোলারের সঙ্গে বাকি দশ ওভার দুই অনিয়মিত বোলারকে দিয়ে করানো হয়। প্রথম ওয়ানডেতে দুই অনিয়মিত বোলার সালমান আলী আগা ও ইরফান খান মিলে ১০ ওভারে ১১৮ রান দিয়েছিলেন। 

রিজওয়ানের অধিনায়কত্ব ছাড়ার হুঁশিয়ারি দিতে যাচ্ছেন জানিয়ে সেই সূত্র বলেছেন, ‘রিজওয়ান ম্যাচের একাদশ নির্বাচনের ক্ষেত্রে আরও ক্ষমতা চাইবেন এবং সেই ক্ষমতা যদি না দেয়া হয়, তাহলে তিনি হয়তো ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।’

বর্তমানে পাকিস্তান দলের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আকিভ জাভেদ। সেই সূত্র আরও জানিয়েছে, পিসিবি ইতিমধ্যে জাভেদের পরিবর্তে নতুন কোচ নিয়োগের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছে।  পিএসএলের পর বাংলাদেশের সঙ্গে সিরিজ আছে পাকিস্তানের।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর