অধিনায়ক লজ্জা পান না, কারণ…

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম

গুছিয়ে ইংরেজি বলতে পারেন না বলে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সমালোচনা হয় অনেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রলও করা হয়। তবে রিজওয়ান এসব সমালোচনাকে পাত্তা দেন না। এই উইকেটকিপার ব্যাটসম্যানের দাবি, তাঁর কাজ ক্রিকেট খেলা, ইংরেজিতে কথা বলা না। 

পিএসএল শুরু হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন মুলতান সুলতানের অধিনায়ক, ‘পড়াশোনা শেষ না করা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এ কারণেই আমি ইংরেজি পারি না। কিন্তু পাকিস্তান অধিনায়ক হিসেবে আমি যে ইংরেজি পারি না, এতে আমার কোনো লজ্জা হয় না।’

রিজওয়ান যোগ করেন, ‘আমার কাছে (বোর্ডের) চাওয়া ক্রিকেট খেলা, ইংরেজি বলা না। যদি পাকিস্তান ইংরেজি চাইত, আমি প্রফেসর হয়ে ইংরেজি শিখে তারপর ফিরতাম। কিন্তু পাকিস্তান আমার কাছে ক্রিকেট চায়, ইংরেজি না।’

অবশ্য দল তাঁর কাছে যা চায়, সেটাও ইদানীং দেওয়া হচ্ছে না রিজওয়ানের। ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বেই ছিটকে পড়েছে পাকিস্তান, নিজেদের গ্রুপে সবার শেষে ছিল তাদের অবস্থান। এর আগে ঘরের মাঠেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সে হতাশা কাটতে না কাটতেই নিউজিল্যান্ড সফর করতে গিয়েছিল পাকিস্তান।

আইপিএলের কারণে মূল ক্রিকেটাররা না থাকায় দ্বিতীয় পছন্দের দল নামিয়েছিল নিউজিল্যান্ড। সে দলের কাছেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নাকানিচুবানি খেয়েছে পাকিস্তান।

তীব্র সমালোচনার মুখে রিজওয়ান সমালোচকদের বলেছেন পরামর্শ দিয়ে পাশে থাকতে, ‘দলের সমালোচনা করুন ঠিক আছে, কিন্তু কীভাবে উন্নতি করব সে ব্যাপারে নির্দেশনাও দিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়াসিম আকরাম আমাদের পরামর্শ দিয়েছেন। আমি তাঁর সঙ্গে আরও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যথেষ্ট সময় ছিল না।’

 

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর