সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ বাবর-রিজওয়ানকে বাঁচালেন শাহিন আফ্রিদি 

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম

পাকিস্তান জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এতটাই খারাপ যে পিএসএল খেলতে নেমেও জাতীয় দল নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে। গতকাল শুরু হয়েছে দশম পিএসএল। তবে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের আগে বাবর-রিজওয়ানকে জাতীয় দলের ব্যর্থতা নিয়েই প্রশ্নের সম্মুখীন হয়েছে। 

পিএসএলের আগে সব দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তবে সেই প্রশ্নের উত্তর না দিয়ে নীরব ছিলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম ও মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। 

এই দুই ক্রিকেটারের নীরবতা দেখে তাদের বাঁচাতে প্রশ্নের উত্তর দিয়ে এগিয়ে আসেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।  

সংবাদ সম্মেলনে বাবর আজমকে এক সাংবাদিক প্রশ্ন করেন পাকিস্তান টি-টোয়েন্টিতে ২০০ রানের বেশি তাড়া গিয়ে কেন ব্যর্থ হয়? পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান প্রশ্ন শুনে উত্তর দেয়া তো দূরের ব্যাপার, উলটো চুপ করেছিলেন। পরবর্তীতে সাংবাদিক পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের কাছে প্রশ্নটি রাখেন। সতীর্থ বাবরের মতো রিজওয়ান নীরবতা পালন করেন। 

এমন পরিস্থিতিতে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সবাইকে অবাক করে দিয়ে নিজে উত্তর দেন। আফ্রিদি এক প্রকার নিজের কাঁধেই দায়ভার নিয়ে বলেন, ' এটি আমাদের দল, এটা পাকিস্তানের দল। দেখুন আপনি ২০০ রান তাড়া করার কথা বলছেন, এটা তো শুধু ব্যাটসম্যানদের বিষয় না। এখানে বোলারদেরও দায়িত্ব আছে যাতে করে ২০০ রান না হয়। আপনি যদি দেখেন, এসব পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। আমরা যদি ২০০ বা তার বেশি রান দিয়ে থাকি, আমাদের এটি তাড়া করার জন্য নিজেদের সেরাটা দেয়া উচিত। একইভাবে আমাদের এমন রান (প্রতিপক্ষ) আটকানোও দায়িত্ব। আমরা একটি দল এবং একটি পরিবার। যদিও সম্প্রতি পারফরম্যান্স ভালো হচ্ছে না , তবে পাকিস্তান ক্রিকেটকে আবারও শীর্ষে ফিরিয়ে আনা আমাদের কাজ।' 

পাকিস্তান জাতীয় দলের নিউজিল্যান্ড সফর থেকেই তাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। টি-টোয়েন্টি সিরিজ থেকে বাবর-রিজওয়ানকে বাদ দেওয়াতেও অনেক আলোচনা হয়েছে। এমনকি পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দল নির্বাচনের ক্ষেত্রে বেশি ক্ষমতা না পেলে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার হুমকিও দিয়েছেন।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর