১০ ছক্কা, ১৪ চার, ৫৫ বলে ১৪১- আইপিএলের রেকর্ড চুরমার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২৪ এএম

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ঝড়ের আভাস দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে ২ রানের জন্য আইপিএলের সর্বোচ্চ রানের স্কোর গড়া হয়নি তাদের। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৮৬ রান তুলে ম্যাচটা জিতে নিয়েছিল ৪৪ রানে। ওই ম্যাচের পর টুর্নামেন্টের আগের আলোচনাটা আরেকটু জোর পেয়েছিল, তবে কি হায়দরাবাদের হাত দিয়েই প্রথমবারের মতো ৩০০ ছাড়ানো স্কোর দেখবে আইপিএল?

৩০০ ছাড়ানো তো দূরে থাক। পরের টানা চার ম্যাচই হেরে বসে প্যাট কামিন্সের দল। তবে হারের যাত্রাটা আর দীর্ঘ হতে দেয়নি ২০১৬ এর চ্যাম্পিয়নরা। ফিরে এসেছে দুর্দান্ত ভাবে। আর প্রত্যাবর্তনটাও হয়েছে রেকর্ড বইয়ে নিজেদের নাম তুলে।

গতকাল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৪৫ রানের পাহাড় গড়েছিল পাঞ্জাব। কিন্তু পাহাড়েও লাভ হয়নি। অভিষেক শর্মার ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে হায়দরাবাদ সে পাহাড় টপকে গেছে ইনিংসের ৮ উইকেট আর ৯ বল হাতে রেখে। আইপিএল ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছেই মাত্র আর একটা।

অবশ্য রাজীব গান্ধী স্টেডিয়ামটা পাঞ্জাবের জন্য অপয়া বলা যায়! এ ভেন্যুতে এ নিয়ে সর্বশেষ ৮ ম্যাচেই হারল প্রীতি জিনতার দল। গতকাল পাঞ্জাব ২৪৫ রান করার পর মনে হয়েছিল, এবার হয়তো ভিন্ন কিছু হতে পারে। কিন্তু রান তাড়ায় নেমে হায়দরাবাদের হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড আর অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করতে থাকেন, পাশার দান উল্টে তখন মতে থাকে, হায়দরাবাদ ম্যাচটা ১০ উইকেটেই না জিতে যায়!

২৮ রানে থাকতে অভিষেক একবার ক্যাচ দিয়েছিলেন বটে, কিন্তু ইয়াশ ঠাকুরের সে বলটা নো হওয়ায় সে যাত্রায় বেঁচে যান বাঁহাতি এ তরুণ ওপেনার। নতুন জীবন পেয়েই এবারের আইপিএলে প্রথম ছক্কা অভিষেকের, এরপর আরও ৯ বার বল উড়িয়ে পাঠিয়েছেন সীমানার অন্যপ্রান্তে। সঙ্গে ১৪টি চারও ছিল। শুধু চার-ছক্কা থেকেই এসেছে তাঁর ১১৬ রান।

জীবন পাওয়ার পর পাঞ্জাবের বোলারদের কচুকাটা করতে থাকেন অভিষেক। ১৯ বলে তাঁর ফিফটির পাশে হেডের মতো ব্যাটসম্যানকেও ম্লান লাগছিল। দুজনের জুটিতে ৮ম ওভারেই ১০০ পেরিয়ে যায় হায়দরাবাদ, আর দেড়শর ঘরে পৌঁছায় ১১ ওভারেই। ৩১ বলে ফিফটি করেছেন হেড। মাঝে অভিষেককে দ্বিতীয় জীবন দেন চাহাল।

দলকে ১৭১ রানে রেখে চাহালের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দেন হেড (৩৭ বলে ৯ চার ৩ ছক্কায় ৬৬ রান)। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিরে যাওয়ার ওভারেই সেঞ্চুরি আদায় করেছেন অভিষেক। ১৯ বলে ফিফটি ছোঁয়া ভারতীয় ব্যাটসম্যান তিন অঙ্ক ছুঁয়েছেন ৪০ বলে। ২৪৫ তাড়া করতে নামা হায়দরাবাদের স্কোর তখন ১৩ ওভার শেষে ১৭৫।

দেড় শ-র পথে ভালোভাবেই ছিলেন অভিষেক। তবে জয় থেকে মোটে ২৪ রান দূরে থাকতে ড্রেসিংরুমের পথ ধরতে হয় বাঁহাতি এ ওপেনারকে। অভিষেক যখন ড্রেসিংরুমে যাচ্ছিলেন, তখন তাঁর নামের পাশে ৫৫ বলে ১৪ চার ও ১০ ছক্কায় ১৪১ রান! আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এটি। আর ভারতীয়দের মধ্যে এটাই সর্বোচ্চ।

অভিষেক আউট হওয়ার পরে বাকি কাজটুকু সেরেছেন হেনরিখ ক্লাসেন (১৪ বলে ২১*) ও ইশান কিশান (৬ বলে ৯*)।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরন সিংহের উদ্বোধনী জুটিতে মাত্র ৪ ওভারেই ৬৬ রান পায় পাঞ্জাব। ১৩ বলে ৩৬ রান করা আরিয়াকে ফিরিয়ে জুটি সেখানেই ভেঙে দেন হারশাল প্যাটেল। আরেক ওপেনার প্রভসিমরন সিং আউট হয়েছেন ২৩ বলে ৪২ রান করে।

তবে পাঞ্জাবের স্কোর আড়াই-শর কাছাকাছি নিতে বড় অবদান রাখেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব অধিনায়ক মাত্র ৩৬ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। আর শেষ দিকে ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় স্কোরবোর্ডে ৩৪* রান যোগ করেন স্টয়নিস।

তবে পাঞ্জাবের সব চেষ্টা বৃথা যায় অভিষেকের তাণ্ডবের কাছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর