রিজওয়ানদের প্রতি ছক্কায় লাখ রুপি যাবে ফিলিস্তিনে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পিএম

দেড় বছরের বেশি সময় ধরে গাজায় আক্রমণ ও নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশটিতে ইসরায়েলি আগ্রাসনে নারী ও শিশুসহ এখন পর্যন্ত প্রায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মাঝে দুই মাসের জন্য যুদ্ধবিরতি চুক্তি হলেও গত ১৮ মার্চ থেকে চুক্তির শর্ত ভেঙে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল।

ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যে যেভাবে পারছেন, এগিয়ে আসার চেষ্টা করছেন। বাদ থাকেনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসও।

যুদ্ধাহত ফিলিস্তিনের পাশে থাকতে ব্যাটসম্যানদের প্রত্যেক ছক্কা আর বোলারদের প্রতি উইকেটের জন্য এক লাখ পাকিস্তানি রূপি করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে মুলতান কর্তৃপক্ষ। আর সে ঘোষণা অনুযায়ী, প্রথম ম্যাচেই ১৫ লাখ রূপি জমা হয়েছে অনুদানে!

টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘আমরা (মুলতান সুলতানস) সিদ্ধান্ত নিয়েছি, (পিএসএলের) এবারের মৌসুমে ফিলিস্তিনের দাতব্য প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করব।’

সাহায্যের ধরন কেমন হবে, সেটা জানিয়ে খান তারিন বলেছেন, ‘আমরা ঠিক করেছি, আমাদের যেকোনো ব্যাটসম্যান (খেলোয়াড়) ছক্কা মারলে, আমরা ১ লাখ পাকিস্তানি রূপি ফিলিস্তিনের তহবিলে অনুদান দেব। একইভাবে আমাদের বোলাররাও এ উদ্যোগের অংশ হতে পারবেন। তাদের নেওয়া প্রত্যেক উইকেটের জন্য আমরা ১ লাখ রূপি অনুদান দেব। শিশুদের নিয়ে কাজ করে, এমন দাতব্য সংস্থায় এ অনুদান দেওয়া হবে।’

ফ্র্যাঞ্চাইজি মালিকের ঘোষণার পর গতকাল প্রথমবারের মতো খেলতে নেমেছিল মুলতান। করাচি কিংসের বিপক্ষে টসের সময় দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও একই কথা মনে করিয়ে দিয়েছেন। তবে খান তারিন শুধু ছক্কা আর উইকেটের কথা উল্লেখ করলেও রিজওয়ান চার মারার বিষয়টিও জানিয়েছেন। টসের রিজওয়ান বলেছেন, ‘মুলতান সুলতানসের পক্ষ থেকে এটা ঘোষণা আছে। আমাদের খেলোয়াড়ের প্রত্যেক ছক্কা, চার বা উইকেটের বিনিময়ে আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের সহযোগিতায় কিছু করতে যাচ্ছি।’

ঘোষণার পর মাঠে নেমে সেটার কার্যকারিতার প্রমাণ দিয়েছেন রিজওয়ান। আগে ব্যাটিংয়ে নেমে ৬৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মুলতান অধিনায়ক। রিজওয়ানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রানের সংগ্রহ পায় মুলতান। আর দলটির সব ব্যাটসম্যান মিলিয়ে ছক্কা মেরেছেন ৯টি। অবশ্য এমন বড় সংগ্রহেও জয় পায়নি মুলতান। ইনিংসের ৪ বল আর ৪ উইকেট হাতে রেখেই এ রান টপকে গেছে করাচি কিংস।

মুলতান হারলেও মালিকের দেওয়া পূর্ব ঘোষণা অনুযায়ী এ ম্যাচে তাদের পক্ষ থেকে ১৫ লাখ রূপির (ব্যাটিংয়ে ৫ ছক্কা, বোলিংয়ে ৬ উইকেট) অনুদান জমা হয়েছে ফিলিস্তিনি শিশুনের জন্য। ম্যাচ শেষে মাঠের বড় পর্দাতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছয় দলের পিএসএলের গ্রুপ পর্বে প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। সে হিসেবে গতকালের ম্যাচটি বাদ দিলে মুলতান নিশ্চিতভাবেই টুর্নামেন্টে কমপক্ষে আরও ৯টি ম্যাচ খেলতে যাচ্ছে।

ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটসম্যান-বোলাররা প্রথম ম্যাচেই ১৫ লাখ রূপির অনুদানের ব্যবস্থা করলেন। পরের ম্যাচগুলোতে এ সংখ্যা বাড়লে প্রতিপক্ষও বোধহয় হতাশ হবেন না!

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর