১২ রানের হারের পর ১২ লাখ রুপি জরিমানাও দিলেন তিনি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম

গতকাল নিশ্চিত জয়কে কীভাবে হারে রূপান্তর করতে হয়, সেটা দেখিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ানসের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ৯ ওভারেই ১০০ রান করে ফেলেছিল। ৯ উইকেট হাতে শেষ ৫৯ বলে ৮৭ রান দরকার ছিল দিল্লির। কিন্তু সে ম্যাচটাই হেরে বসেছে। 

শেষ ৯ বলে ১৫ রান দরকার ছিল দিল্লির। ১৯তম ওভারের টানা তিন বলে তিন রানআউটে অলআউট হয়ে ১২ রানের হার। আর তাতে ব্যর্থ করুন নায়ারের ৪০ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংসটি।

হারের দায় নিতে হবে অধিনায়ক আকসার প্যাটেলকেও। দুর্দান্ত খেলা নায়ার আউট হওয়ার পর নেমেছিলেন, ওভারপ্রতি মাত্র ৮ রান দরকার এমন অবস্থায় তাঁর বিদায়েই শুরু হয় ব্যাটিং ধস। ম্যাচ শেষেও তাঁর ভাগ্য ফেরেনি। স্লো ওভার রেটের কারণে প্যাটেলকে জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ, ‘এটা এবার তার দলের প্রথম অপরাধ হওয়ায় আইপিএলের নিয়মবিধির ২.২২ ধারা অনুযায়ী ওভাররেটের সর্বনিম্ন শাস্তি হিসেবে প্যাটেলকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হলো।’

প্রথম চার ম্যাচ জিতে আইপিএলের শুরুটা দুর্দান্ত হয়েছে দিল্লির। কিন্তু কালকের হারে রানরেটে পিছিয়ে দুইয়ে চলে গেছেন প্যাটেলরা। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর