হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোয় ঘরোয়া ক্রিকেটকেই ‘না’ আইসিসির এলিট আম্পায়ার সৈকতের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০২:০২ পিএম

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা শেষ হলেও এই ঘটনার রেশ এখনো কমছে না। আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় এবং পরে প্রকাশ্যে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করার কারণে মোহামেডান অধিনায়ক হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এক ম্যাচ পরেই মাঠে ফেরেন হৃদয়।
 
এক ম্যাচ পর মোহামেডানের হয়ে হৃদয়ের ফের মাঠে নামার কারণ হিসেবে জানা যায়, হৃদয়ের নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়েছে, তাই তিনি ফিরেছেন। কিন্তু হৃদয়ের নিষেধাজ্ঞা কমিয়ে আনার বিষয়টি ভালোভাবে নেননি আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

মূলত হৃদয় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করার কারণেই নিষেধাজ্ঞায় পড়েছিলেন। কিন্তু হঠাৎ হৃদয়ের নিষেধাজ্ঞা কমিয়ে আনায় অসন্তুষ্ট হয়ে আর ঘরোয়া ক্রিকেটের ম্যাচ পরিচালনা করতে চান না জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
  
এলিট আম্পায়ার সৈকতের চিঠি দেয়ার বিষয়টি বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটাল থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, চিঠির বিষয়ে তিনিও শুনেছেন। আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি পাননি।

তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, হৃদয়ের শাস্তি কমানোর প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। জানা গেছে, এই বিষয়টি সমাধানের চেষ্টায় আম্পায়ার সৈকতের সঙ্গে আলোচনায় বসবেন ইফতেখার রহমান মিঠু।

আম্পায়ারদের সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের অখেলোয়াড়সুলভ আচরণ এই প্রথম নয়। এর আগে সাকিবের স্টাম্পে লাথি দেয়ার ঘটনা সবারই জানা। সেবার বড় ধরনের শাস্তির কোনো উদাহরণ বিসিবি তৈরি করতে পারেনি। এবার হৃদয়ের ক্ষেত্রেও শাস্তি কমিয়ে আনা হলো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিয়েই।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর