হঠাৎ মিরপুরে তামিমের সংবাদ সম্মেলন, হৃদয়ের নিষেধাজ্ঞার প্রতিবাদই কারণ?

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০১:৩৯ পিএম

হার্ট অ্যাটাকের পর চিকিৎসার মধ্যে থাকা তামিম ইকবাল আজ হঠাৎ দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন। ডিপিএলে মোহামেডানের অধিনায়কের ডাকা এ সংবাদ সম্মেলন নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা।

আজ সকালে বিসিবিতে মোহামেডানের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর এ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। ধারণা করা হচ্ছে, তামিমের অসুস্থতার পর থেকে মোহামেডানের অধিনায়কত্ব করা তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকের জেরে এ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম।

গত ২৪ মার্চ বিকেএসপিতে মাঠেই হার্ট অ্যাটাকের পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তামিম, সেখান থেকে ফিরে গত শনিবার ডিপিএলে নিজের দল মোহামেডানের খেলা দেখতে গিয়েছিলেন। ম্যাচটা যে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে! সেই ম্যাচেই মোহামেডানের অধিনায়কত্ব করা হৃদয় দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পান নিষেধাজ্ঞা। এরপর সে নিয়ে গত এক সপ্তাহে অনেক নাটকই হয়েছে।

হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল, ম্যাচের পর হৃদয় সংবাদমাধ্যমে উল্টোপাল্টা হুমকি দেওয়ায় নিষেধাজ্ঞা আরেক ম্যাচ বেড়েছে। কিন্তু এরপর কোনো এক অদৃশ্য শক্তির বলে যাদের নিষেধাজ্ঞা কমানোর এখতিয়ার নেই, সেই আম্পায়ার্স কমিটি হৃদয়ের নিষেধাজ্ঞা আবার এক ম্যাচে নামিয়ে আনে।

এর জেরে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি থেকে এনামুল হক মণির পদত্যাগের পর গত পরশু আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার - সেদিনের ম্যাচে যিনি দায়িত্ব পালন করেছেন - শরফুদ্দৌলা ইবনে রফিক সৈকত বিসিবির কাছে ঘরোয়া টুর্নামেন্টে আম্পায়ারিং না করার সিদ্ধান্ত জানিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপরই চারিদিকে সমালোচনার পর বিসিবির টনক নড়ে। সৈকতকে বুঝিয়ে-শুনিয়ে পদত্যাগপত্র ফেরাতে রাজি করা হয়, আর হৃদয়ের নিষেধাজ্ঞা আবার এক ম্যাচ বাড়ানো হয়।

এরপর আজ হঠাৎ মিরপুরে এসে বিসিবিতে মোহামেডানের প্রায় সব খেলোয়াড়কে নিয়ে বৈঠকে বসেন তামিম। মিটিং শেষে সংবাদ সম্মেলনে আসবেন তামিমরা। লিগ বয়কটের মতো সিদ্ধান্তও তাঁরা নিতে পারেন বলে গুঞ্জন আছে বাতাসে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর