ভারতীয়দের ওপর আস্থা না রাখায় ভুগতে হবে তাঁকে?

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম

আইপিএল দলের সঙ্গে রিকি পন্টিং জড়িত থাকা মানেই সে দলে অস্ট্রেলিয়ানদের ভিড়। কলকাতা, মুম্বাই ও দিল্লির পর এখন পাঞ্জাবেও তাই অস্ট্রেলিয়ানদের জয়জয়কার। আর ফর্মে না থাকা বিদেশি ক্রিকেটারদের জন্য ভারতীয়দের গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সাবেক ক্রিকেট মনোজ তিওয়ারির ধারণা, ভারতীয় ক্রিকেটারদের মূল্য না দেওয়ায় ভুগতে হবে পাঞ্জাব কিংসকে। যতদিন ভারতীয় ক্রিকেটারদের ওপর আস্থা রাখবে না, ততদিন পাঞ্জাব আইপিএল জিতবে না বলে মনে করেন তিনি।

গতকাল কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০১ রান তুলেছিল পাঞ্জাব। যদিও শুরুটা যেভাবে হয়েছিল তাতে আড়াই শ ছোঁয়ার আশা জেগেছিল। ১৫তম ওভারের মাঝপথি ১৬০ রান ছিল দলটির। ২ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছে দল, হাতে আছে ৩৩ বল, উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার। 

ব্যাটিং লাইনআপে ছন্দে থাকা নেহাল ওয়াদেরা ও শশাঙ্ক সিং নামতে পারতেন তখন। কিন্তু আগের ৫ ইনিংসে মাত্র ৪১ রান করা গ্লেন ম্যাক্সওয়েলকে নামিয়েছেন পন্টিং। ৮ বলে ৭ রান করে ফিরে গেছেন ম্যাক্সওয়েল। এরপরও শিক্ষা না নিয়ে নামিয়েছেন বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে। ৭ বলে ৩ রান করেছেন তিনি। এরপর আরেক অস্ট্রেলিয়ান জশ ইংলিশ নেমে একটু মুখ রক্ষা করেছেন ৬ বলে ১১ রান তুলেছেন তিনি।

ম্যাচ শেষে তাই রীতিমতো জ্বালাময়ী পোস্ট করেছেন তিওয়ারি। এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমার মন বলছে পাঞ্জাব এবারও আইপিএল জিততে পারবে না। কারণ আজ আমি যা দেখলাম, ওদের ব্যাটিংয়ের সময় ওদের কোচ ভারতীয় ইনফর্ম ব্যাটসম্যান নেহাল ওয়াদেরা ও শশাঙ্ক সিংকে নামায়নি। বরং বিদেশি ক্রিকেটারদের ওপর ভরসা করেছে। কিন্তু তারা দলের কাজে আসেনি। এতেই বোঝায় যায় ভারতীয় ক্রিকেটারদের ওপর কোচের কোনো আস্থা নেই। কোচ যদি এভাবে চালিয়ে যায়, তাহলে যতই শীর্ষ দুইয়ে থাকুক না, শিরোপা বহু দূরের ব্যাপার।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর