‘হৃদয়হীন’ মোহামেডানকে পাত্তা না দিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে কম নাটক হয়নি। আম্পায়ারদের সঙ্গে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের বাকবিতণ্ডার সেই ঘটনার পর বিসিবির নজিরবিহীন সব সিদ্ধান্ত সবারই জানা। হৃদয়ের নিষেধাজ্ঞা এক বছর পেছানো হয়েছিল ক্লাব ও খেলোয়াড়দের অবস্থানের কারণে।

কিন্তু হৃদয় ভুল থেকে শিক্ষা না নিয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবারও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি জানিয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা জুটিয়েছেন। তাতে সর্বনাশ হয় তাঁর দল মোহামেডানের। আজ সুপার লিগের অলিখিত ফাইনালে তাঁকে ছাড়া নামা মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।

২০০৯-১০ মৌসুমের পর কখনো ডিপিএলের শিরোপা জেতা হয়নি মোহামেডানের। তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকরা আগেই ছিলেন। এবার জাতীয় দলের হৃদয় ও নাসুম আহমেদকে দলে টেনে শক্তি বাড়িয়েছিল মোহামেডান। সুপার লিগে তাঁদের সনজ্ঞী হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু গত দুইবারের চ্যাম্পিয়ন আবাহনী এবারও শিরোপা হাতছাড়া করেনি।

আজ মিরপুরে সুপার লিগের অলিখিত ফাইনালে মোহামেডানের দেওয়া ২৪১ রানের লক্ষ্যে নেমে ৫৬ বল আগেই ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। এ নিয়ে ২৪ বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডটা অন্যদের নাগালের আরও বাইরে নিল আকাশি-নীলেরা। 

মোহামেডানের দেয়া ২৪১ রানের লক্ষ্যে নেমে ইনিংসের শুরুতেই ওপেনার শাহরিয়ার কমলকে হারিয়ে চাপে পড়ে আবাহনী। তবে পাওয়ার প্লেতে আগ্রাসী ক্রিকেটে পঞ্চাশ রান পার করেন পারভেজ হোসেন ইমন-জিসাল আলম জুটি।

এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমানদের ওপর চড়াও হলেও পাওয়ার প্লের শেষ ওভারে ৩১ বলে ২৮ রান করা ইমন সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

৫৮ রানে আবাহনী দ্বিতীয় উইকেট হারালেও এক প্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং করে যান জিসান আলম। ১৫তম ওভারে এসএস মেহরব হোসেন (১০ রান) নাসুম আহমেদের বলে বোল্ড হলে ম্যাচে ফিরে মোহামেডান।

অপর প্রান্তে থাকা জিসান আলম দলকে এক শ রান পার করে দেন, পেয়ে যান ফিফটিও। তবে ২১তম ওভারে ৫৩ বলে ৫৫ রান করে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন জিসান।

দলীয় ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় আবাহনী। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন আকাশি-নীলদের পথ দেখান।

শুধু পথই দেখাননি এই জুটি। মোহামেডান বোলারদের রীতিমতো শাসন করেছেন। নাসুম-নাবিল সামাদদের ম্যাচের নিয়ন্ত্রণই নিতে দেননি। দ্রুত গতিতে রান তোলে ৪১তম ওভারেই ৬ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন মোসাদ্দেক-মিঠুন জুটি। অধিনায়ক মোসাদ্দেক ৬ চার ও ৫ ছক্কায় ৬৫ বলে ৭৮* রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৭৯ বলে ৬৬ রান করেন মোহাম্মদ মিঠুন।

এর আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলামের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট মাত্র ২৪০ রানের সংগ্রহ পায় মোহামেডান। দুইটি করে উইকেট নেন মোসাদ্দেক ও মৃত্যুঞ্জয়।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর