সুরিয়াভানশিতে মুগ্ধ ভারতীয় কিংবদন্তিরা

‘একবার হেলমেট পরলে আপনি কীভাবে বুঝবেন সেটা?’

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম

ভৈভাব সুরিয়াভানশি গতকাল চোখ কপালে তুলে দিয়েছেন সবার। ১৩ বছর বয়সে আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হওয়ার পর সবাই ভেবেছিলেন রাজস্থান রয়্যালস ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে রেখেছে, এই মৌসুমে অন্তত সুরিয়াভানশিকে মাঠে নামাবে না তারা। 

কিন্তু ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল অভিষেক হয়ে গেছে ১৪ বছরের সুরিয়াভানশির। প্রথম বলেই ছক্কা মেরে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর ধাত অন্যরকম। আর গতকাল তো নিজের তৃতীয় ম্যাচেই পেয়ে গেছেন সেঞ্চুরি। বয়স মাত্র ১৪, তাই এটি যে আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড সেটা না বললেও চলে।

তাঁর ৩৫ বলে সেঞ্চুরি আইপিএল ইতিহাসেই দ্বিতীয় দ্রুততম। ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম সময়ে (৩ ম্যাচ) সেঞ্চুরির রেকর্ডও এখন তাঁর। সুরিয়াভানশিকে নিয়ে তাও শচীন টেন্ডুলকার থেকে ইউসুফ পাঠান- সবাই মেতেছেন প্রশংসায়।

সুরিয়াভানশির ব্যাটিংয়ে কোচ রাহুল দ্রাবিড় এতটাই মজেছিলেন যে সেঞ্চুরির মুহূর্তে পায়ের ব্যথা ভুলে হুইল চেয়ার থেকে লাফ দিয়েছিলেন। আর তাঁর সাবেক সতীর্থ তো টুইটই করে বসেছেন। শচীন টেন্ডুলকার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘ভৈভাবের ভয়ডরহীন মনোভাব, ব্যাট চালানোর গতি, বলের লেংথ আগে বুঝতে পারা এবং শক্তি বলে ট্রান্সফার করাটাই দুর্দান্ত এক ইনিংসের রেসিপি। ফলাফল: ৩৮ বলে ১০১ রান। দারুণ খেলেছ!’ 

সাবেক অলরাউন্ডার ইউভরাজ সিং বলেছেন, ‘১৪ বছর বয়সে কী করছিলেন আপনারা? বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হচ্ছে, কিন্তু চোখের পাতাও নড়ছে না- ভয়ডরহীন অ্যাপ্রোচ। পরের প্রজন্মকে জ্বলে উঠতে দেখেও গর্ব হয়।’

১৯৮৩ বিশ্বকাপজয়ী কৃষ্ণমাচারি শ্রীকান্থও স্তব্ধ সুরিয়াভানশির ব্যাটিং দেখে, ’১৪ বছর বয়সে অধিকাংশ বাচ্চা স্বপ্ন দেখে আর আইসক্রিম খায়। আইপিএলের শিরোপা জয়ের দৌড়ে থাকা এক দলের বিপক্ষে ভৈভাব সুরিয়াভানশি দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে। কম্পোজার, ক্লাস আর সাহস সবই তার বয়সের চেয়ে অনেক এগিয়ে। এক ফেনোমেননের উত্থান দেখছি।’

ধারাভাষ্যকার হার্শা ভোগলেও একমত, ‘ও এখনো বাচ্চা, কিন্তু একবার হেলমেট পরলে আপনি কীভাবে বুঝবেন সেটা? এটা হতভম্ব করে দেওয়া পারফরম্যান্স, রাজকীয়ভাবে নিজের আবির্ভাবের কথা জানাল।’ 

গত বছর ১২ বছর বয়সেই রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিল সুরিয়াভানশি। আইপিএল নিলামের আগে অস্ট্রেলিয়ারর বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫৮ বলে সেঞ্চুরি করেই আবার নতুন করে আলোচনায় আসেন এই ওপেনার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে ব্যস্ত, সেই বয়সেই বৈভব সুরিয়াভানশি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর মাঠের...
পুলিশের কাছে করা অভিযোগে সৌরভ উল্লেখ করেছেন, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে এসব চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু সোমবার পাওয়া দুটি চিঠিতে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রী...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর